২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জিম্বাবুয়ের বিপক্ষে অনভিজ্ঞ ‘এ’ দল

চার জন টেস্ট ক্রিকেটারকে রেখে জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে প্রথম চার দিনের ম্যাচের জন্য ১৪ সদস্যের বাংলাদেশ ‘এ’ দল ঘোষণা করেছে বিসিবি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2014, 08:39 PM

Updated : 22 Aug 2022, 07:02 PM

বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিজ্ঞপ্তিতে দল ঘোষণা করলেও অধিনায়কের নাম জানায়নি।

এর আগে ওয়েস্ট ইন্ডিজ সফরের 'এ' দলে ছিল নয় জন টেস্ট ক্রিকেটার।

জিম্বাবুয়ের বিপক্ষে ‘এ’ দলে চার টেস্ট খেলোয়াড় রকিবুল হাসান, নাঈম ইসলাম, শাহাদাত হোসেন ও মার্শাল আইয়ুব ছাড়া আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে কেবল সাব্বির রহমানের।

দুটি চার দিনের ম্যাচ ও তিনটি ওয়ানডে খেলতে আগামী বুধবার বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে ‘এ’ দল। ১৪ সেপ্টেম্বর কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে প্রথম চার দিনের ম্যাচ।

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ২১ সেপ্টেম্বর শুরু হবে দ্বিতীয় চার দিনের ম্যাচ। একই ভেন্যুতে ২৭ ও ২৯ সেপ্টেম্বর এবং ১ অক্টোবর হবে তিনটি ওয়ানডে।

বাংলাদেশ ‘এ’ দল: লিটন দাস, সাদমান ইসলাম, মার্শাল আইয়ুব, ফরহাদ হোসেন, রকিবুল হাসান, সাব্বির রহমান, নাঈম ইসলাম, নুরুল হাসান, কামরুল ইসলাম রাব্বি, যুবায়ের হোসেন, সাকলায়েন সজীব, শাহাদাত হোসেন, মোহাম্মদ শহীদ ও মুক্তার আলী।