সরে দাঁড়ালেন আফগানিস্তানের কোচ
প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপ খেলার প্রস্তুতি পর্বে বড় একটা ধাক্কা খেল আফগানিস্তান। দলটির কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন কবির খান।
পরিবারকে সময় দেয়ার জন্যে এই সিদ্ধান্ত নেয়ার কথা জানান পাকিস্তানের সাবেক এই বোলার।
অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডের যৌথ আয়োজনে এবারের বিশ্বকাপ শুরু হবে আগামী ১৪ ফেব্রুযারি।
২০০৭ সাল থেকে দুই পর্বে আফগানিস্তানের ক্রিকেটের কোচ হিসেবে দারুণ সফল ছিলেন কবির খান। তার অধীনে পূর্ণ ওয়ানডে স্ট্যাটাস পাওয়া ছাড়াও তিনবার টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলে আফগানিস্তান দল।
