২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দলে ফিরলেন স্টেইন মরকেল

জিম্বাবুয়েতে ত্রি-দেশীয় ওয়ানডে সিরিজের জন্য শক্তিশালী দল গঠন করেছে দক্ষিণ আফ্রিকা। বিশ্রাম শেষে দলে ফিরেছেন দুই পেসার ডেল স্টেইন ও মরনে মরকেল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2014, 12:01 AM

Updated : 19 Sep 2026, 02:23 PM

চোটের কারণে দলে নেই পেসার ভারনন ফিল্যান্ডার।

জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ম্যাচটি খেললেও হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে সম্প্রতি শেষ হওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজে খেলেননি ফিল্যান্ডার। ওই একই কারণে বৃহস্পতিবার ঘোষিত দলেও জায়গা হয়নি তার।

পিঠের সমস্যার কারণে দলে নেই আরেক পেসার বিউরান হেনড্রিক্সও।

আগামী ২৫ তারিখ থেকে শুরু হতে যাওয়া এই সিরিজে স্বাগতিক জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকা ছাড়া অন্য দলটি হলো অস্ট্রেলিয়া। ২৭ অগাস্ট হারারেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকা।

দক্ষিণ আফ্রিকা দল: এবি ডি ভিলিয়ার্স (অধিনায়ক), কাইল আবোট, হাশিম আমলা, কুইন্টন ডি কক, জেপি ডুমিনি, ফাফ দু প্লেসি, ইমরান তাহির, রায়ান ম্যাকলারেন, ডেভিড মিলার, ওয়েইন পার্নেল, অ্যারন ফাঙ্গিসো, রিলি রুশো, থোকোজিসি সেজি, ডেল স্টেইন, মরনে মরকেল।