২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উইন্ডিজে ফিল্ডিং উপদেষ্টা পেল বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজ সফরে ফিল্ডিং পরামর্শক পাচ্ছেন মুশফিকুর রহিমরা। এই সফরে ফিল্ডিং উপদেষ্টা হিসেবে রিচার্ড হ্যালসলকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2014, 05:06 PM

Updated : 13 Oct 2022, 12:27 PM

পুরনো খবর:

সাফল্য সন্ধানে উইন্ডিজের পথে বাংলাদেশ

বৃহস্পতিবার এক বিবৃতিতে বিসিবি জানায়, দলকে সহায়তা করতে এরই মধ্যে ওয়েস্ট ইন্ডিজে পৌঁছে গেছেন ৪৬ বছর বয়সী হ্যালসল। বুধবার রাতে ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে দেশ ছেড়েছেন মুশফিকরা।

মিডিয়াম পেসার ও মিডল অর্ডার ব্যাটসম্যান হ্যালসল মাত্র নয়টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেন। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের এই 'ব্লু' খেলোয়াড় হিসেবে খুব একটা সাফল্য পাননি; তবে কোচ হিসেবে বেশ সফল।

২০১১ সাল থেকে চলতি বছর পর্যন্ত ইংল্যান্ডের সহকারী কোচের দায়িত্ব পালন করেন হ্যালসল। ২০০৮ সাল থেকে ২০১০ পর্যন্ত দলটির ফিল্ডিং কোচ ছিলেন জিম্বাবুয়েতে জন্ম নেয়া হ্যালসল।

১৯৯৮ থেকে ২০০৬ সাল পর্যন্ত সাসেক্স কাউন্টি ক্রিকেট ক্লাবের ফিল্ডিং কোচ ছিলেন হ্যালসল।

ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশ দলের ফিল্ডিং কোচ হিসেবে যাওয়ার কথা ছিল শ্রীলঙ্কার নুয়ান কালপাগের। স্পিন কোচ হিসেবে চুক্তি করেও তার স্বদেশি পিয়াল বিজেতুঙ্গে শেষ পর্যন্ত না আসায় কালপাগেকে স্পিন কোচ হিসেবে নিয়োগ দেয় বিসিবি।