২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ আফ্রিকার সহজ জয়

দুই পেসারের আক্রমণাত্মক বোলিংয়ের পাশাপাশি ড্যান পিটের ঘূর্ণিতে চার দিনেই হারারে টেস্ট জিতে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। জিম্বাবুয়ে সফরের একমাত্র টেস্টটি ৯ উইকেটে জিতেছে সম্প্রতি টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান পুনরুদ্ধার করা দলটি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2014, 09:04 PM

Updated : 13 Oct 2022, 12:26 PM

অভিষেকেই দলকে জয়ের আনন্দে ভাসাতে প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও চারটি উইকেট নেন ডানহাতি অফস্পিনার পিট। সঙ্গে তিনটি করে উইকেট নেয়া দুই পেসার ডেল স্টেইন ও মরনে মরকেলের তোপে দ্বিতীয় ইনিংসে ১৮১ রান করে অলআউট হয়ে যায় স্বাগতিকরা।

জবাবে মাত্র ৪১ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে একমাত্র ডিন এলগারের উইকেটটি হারায় অতিথিরা।

১ উইকেটে ২৮ রান নিয়ে মঙ্গলবার ব্যাট করতে নেমে আর ৩০ রান করতেই দ্বিতীয় উইকেট হারায় স্বাগতিকরা। বাকি সময়েও তাদের আর কোনো ব্যাটসম্যান ভালো করতে না পারায় বড় ব্যবধানের হার নিশ্চিত হয়ে যায় জিম্বাবুয়ের। ৮৩ রানে শেষ আট উইকেট হারায় দলটি।

দ্বিতীয় ইনিংসে জিম্বাবুয়ের পক্ষে সর্বোচ্চ ৪৫ রান করেন উদ্বোধনী ব্যাটসম্যান ভুসি সিবান্দা।

সংক্ষিপ্ত স্কোর:

জিম্বাবুয়ে
: ২৫৬ (টেইলর ৯৩, মাসাকাদজা ৪৫; স্টেইন ৫/৪৬, পিট ৪/৯০) ও ১৮১ (মাসাকাদজা ১৯, সিবান্দা ৪৫, টিরিপানো ৫, ভারমিউলেন ২১, টেইলর ৫, চাকাবভা ১৫, উইলিয়ামস ৩, মুতুমবামি ৪৩, নিউম্বু ১৩, চাতারা ০*, পানিয়াঙ্গারা ২; পিট ৪/৬২, মরকেল ৩/১৫, স্টেইন ৩/৩৮)

দক্ষিণ আফ্রিকা
: ৩৯৭ (দু প্লেসি ৯৮, ডি কক ৮১; নিউম্বু ৫/১৫৭) ও ৪৪/১ (এলগার ২১, পিটারসেন ১৭*, দু প্লেসি ৫*; চাতারা ১/৫)