২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অল্পের জন্য রক্ষা গাভাস্কারের

অল্পের জন্য বেঁচে গেলেন সুনীল গাভাস্কার। ম্যানচেস্টার থেকে লন্ডনে ফেরার পথে মারাত্মক দুর্ঘটনায় পড়েছিল ভারতের ব্যাটিং কিংবদন্তির গাড়ি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2014, 05:06 PM

Updated : 13 Oct 2022, 12:26 PM

রোববার অন্য একটি গাড়ির সঙ্গে সংঘর্ষের পরও চোট পাননি ‘লিটল মাস্টার’।

সংঘর্ষের সময় জাগুয়ার গাড়িতে গাভাস্কারের সঙ্গে ছিলেন ক্রিকেট ধারাভাষ্যকার মার্ক নিকোলাস।

ভারতের গণমাধ্যমগুলো জানায়, গাভাস্কার পেছনে বাঁদিকের আসনে ছিলেন; বিপরীত দিক থেকে আসা গাড়িটি সেই দিকেই আঘাত করেছিল। গাভাস্কার চোট না পেলেও গাড়িটি ক্ষতিগ্রস্থ হয়েছে।

ভারী বৃষ্টি এই দুর্ঘটনার কারণ হতে পারে।

দুর্ঘটনার পরও অক্ষত থাকার জন্য সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানান গাভাস্কার।

“ঈশ্বর! ঈশ্বর আমাদের রক্ষা করেছেন। প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল আর আমাদের গাড়ি বেশ দ্রুত চলছিল। সৌভাগ্যবশত কেউ চোট পায়নি, যদিও দুর্ঘটনাটি ছিল খুবই ভীতিজনক।”

ইংল্যান্ড-ভারতের টেস্ট সিরিজে ভারাধাষ্য দিতে এখন ইংল্যান্ডে রয়েছেন গাভাস্কার।