২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গুলশান ইয়ুথকে হারিয়ে ফাইনালে মোহামেডান

মেট্রোপলিটন মহিলা ক্রিকেট লিগের সেমি-ফাইনালে গুলশান ইয়ুথকে ৯৯ রানে হারিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2014, 04:16 PM

Updated : 13 Oct 2022, 12:26 PM

মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় মোহামেডান। বৃষ্টির কারণে ৭ ওভার কমে ৩৩ ওভারে নেমে আসা ম্যাচে ৬ উইকেটে ১৪৬ রান করে মোহামেডান।

আয়েশা রহমানের সঙ্গে সাথিরা জাকিরের ১০২ রানের উদ্বোধনী জুটি মোহামেডানকে বড় সংগ্রহের দিকে নিয়ে যায়। সর্বোচ্চ ৪৩ রান করা সাথিরার ৬২ বলের ইনিংসটি সাজানো ৫টি চারে।

দ্বিতীয় সর্বোচ্চ ৪২ রান করেন আয়েশা। তার ৮৭ বলের ইনিংসটি ৪টি চার সমৃদ্ধ।

আয়েশা-সাথিরার বিদায়ের পর নিয়মিত বিরতিতে উইকেট হারালেও লড়াইয়ের পুঁজি গড়তে কোনো সমস্যা হয়নি মোহামেডানের।

গুলশান ইয়ুথের পক্ষে বৃষ্টি রায় ২ উইকেট নেন ৩০ রানে।

গুলশান ইয়ুথ ইনিংসও বৃষ্টির বাধায় পড়লে ৩০ ওভারে তাদের লক্ষ্য দাঁড়ায় ১৫৯ রান। ২৭ ওভার ১ বলে ৫৯ রানে অলআউট হয়ে যায় দলটি।

সর্বোচ্চ ২৩ রান করেন ফাহিমা খাতুন। এছাড়া দুই অঙ্কে পৌঁছান কেবল মাহমুদা খান (১১) ও জান্নাতুল ফেরদৌসি (১৯)।

ব্যাটিংয়ের মতো বোলিংয়েও সফল সাথিরা-আয়েশা। সাথিরা ৫ ও আয়েশা ৯ রানে দুটি করে উইকেট নেন। ম্যাচ সেরা হন সাথিরা।