২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টেইলরে জিম্বাবুয়ের প্রতিরোধ

মাত্র ৭ রানের জন্য শতক থেকে বঞ্চিত হলেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অধিনায়ক ব্রেন্ডন টেইলরের নেতৃত্বে প্রতিরোধ গড়ে তুলেছে জিম্বাবুয়ে। প্রথম দিন অলআউট না হওয়াই বড় অর্জন দেশটির জন্য।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2014, 10:57 PM

Updated : 22 Aug 2022, 06:51 PM

হারারেতে একমাত্র টেস্টের প্রথম দিনের খেলা শেষে জিম্বাবুয়ের সংগ্রহ ৯ উইকেটে ২৪৮ রান। দুই অভিষিক্ত ডোনাল্ড টিরিপানো (৯*) ও জন নিউম্বু (০*) ক্রিজে রয়েছেন।

শনিবার হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে ব্যাট করতে নেমে শূন্য রানেই প্রথম উইকেট হারায় জিম্বাবুয়ে। ভুসি সিবান্দাকে ফিরিয়ে শুরুতেই ডেল স্টেইন সাফল্য এনে দেন।

দক্ষিণ আফ্রিকর সবচেয়ে সফল বোলার স্টেইনই। ৪৫ রানে ৪ উইকেট নেন এই পেসার। চার উইকেট পান অভিষিক্ত অফস্পিনার ডেন পিটও।

হ্যামিল্টন মাসাকাদজার (৪৫) সঙ্গে টেইলরের ৫৭ রানের জুটি ভাঙা পিটই বিদায় করেন জিম্বাবুয়ের অধিনায়ককে। দলের সংগ্রহ দুইশ’ পার হওয়ার পর ফেরা টেইলেরের ৯৩ রানের ইনিংসটি সাজানো ৮টি চারে।

স্বাগতিকদের দ্বিতীয় বড় জুটি ভাঙার কৃতিত্ব স্টেইনের। রিচমন্ড মুতুমবামির ৪৯ রানের জুটি ভাঙার পর টেল এন্ডারদের নিয়েই খেলতে হয় টেইলরকে। হাল ছাড়েননি টেইলর, তাই আড়াইশ’র কাছাকাছি পৌঁছাতে পেরেছে জিম্বাবুয়ে।

সংক্ষিপ্ত স্কোর:

জিম্বাবুয়ে: ২৪৮/৯ (সিবান্দা ০, মাসাকাদজা ৪৫, ভারমেউলেন ১৪, টেইলর ৯৩, চাকাবভা ০, উইলিয়ামস ২৪, মুতুমবামি ২১, পানিয়াঙ্গারা ১২, টিরিপানো ৯*, চাটারা ২২, নিউম্বু ০*; স্টেইন ৪/৪৫, পিট ৪/৯০, ফিল্যান্ডার ১/৪৪)