জিম্বাবুয়ে দলে ২ নতুন মুখ
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একমাত্র টেস্টের জন্য ঘোষিত ১৫ সদস্যের দলে দুই জন নতুন খেলোয়াড়কে রেখেছে জিম্বাবুয়ে।
অফস্পিনার জন নিউম্বু আর ডানহাতি পেসার কাথবার্ট মুসোকোর ডাক পাওয়ার চেয়ে মার্ক ভারমেউলেনের ফেরাটা কম বড় চমক নয়। দশ বছরের মধ্যে প্রথম টেস্ট খেলার সুযোগ এই ব্যাটসম্যানের সামনে। সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচও খেলেছিলেন চার বছর আগে।
আফগানিস্তানের বিপক্ষে জিম্বাবুয়ে ‘এ’ দলের হয়ে ভালো খেলার পুরস্কার হিসেবে দলে ফিরলেন ভারমেউলেন। মানসিক সমস্যার কারণে আদালতের আদেশে এই ক্রিকেটারের খেলা বন্ধ ছিল।
জিম্বাবুয়ের হয়ে তিনটি ওয়ানডে খেলা ডোনাল্ড টিরিপানোও দলে জায়গা পেয়েছেন। দলে থাকলেও চোটের কারণে খেলা হবে না উদ্বোধনী ব্যাটসম্যান সিকান্দার রাজার।
দল:
ব্রেন্ডন টেইলর (অধিনায়ক ও উইকেটরক্ষক), রেগিস চাকাবভা, সিকান্দার রাজা, টেন্ডাই চাটারা, এল্টন চিগুম্বুরা, হ্যামিল্টন মাসাকাদজা, কাথবার্ট মুসোকো, রিচমন্ড মুতুমবামি (উইকেটরক্ষক), জন নিউম্বু, টিনাশে পানিয়াঙ্গারা, ভুসি সিবান্দা, ডোনাল্ড টিরিপানো, মার্ক ভারউমেলেন, ম্যালকম ওয়ালার, শন উইলিয়ামস।
