অস্ট্রেলিয়া দলে ফিরলেন লিয়ন
এক দশকের মধ্যে এই প্রথম জিম্বাবুয়ে সফর করতে যাচ্ছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। দেশটির ওয়ানডে দলে দুই বছরেরও বেশি সময় পর সুযোগ পেলেন স্পিনার নাথান লিয়ন।
জিম্বাবুয়েতে অস্ট্রেলিয়া একটি ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে অংশ নেবে। এই সিরিজের বাকি দলটি দক্ষিণ আফ্রিকা।
ঘরোয়া ক্রিকেটে অসাধারণ খেলা উদ্বোধনী ব্যাটসম্যান ফিল হিউজের এই সিরিজের ১৪ সদস্যের অস্ট্রেলিয়া দলে জায়গা হয়নি।
প্রথম সন্তানের জন্মকে কেন্দ্র করে নিজে থেকেই এই সফর বাদ দেন আরেক উদ্বোধনী ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার।
২৫ অগাস্ট হারারেতে জিম্বাবুয়ে-অস্ট্রেলিয়া ম্যাচ দিয়ে সিরিজটি শুরু হবে। প্রত্যেক দল একে অপরের সঙ্গে দু বার করে খেলবে। সিরিজটির ফাইনাল ম্যাচ হবে ৬ সেপ্টেম্বর।
অস্ট্রেলিয়া দল: মাইকেল ক্লার্ক (অধিনায়ক), জর্জ বেইলি, বেন কাটিং, জেমস ফকনার, অ্যারন ফিঞ্চ, ব্র্যাড হ্যাডিন, মিচেল জনসন, নাথান লিয়ন, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, কেন রিচার্ডসন, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, শেন ওয়াটসন।
