২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিজয়ের শতকে ভারতের দারুণ সূচনা

মুরালি বিজয়ের অপরাজিত শতকে ইংল্যান্ড সফরের শুরুটা ভালোই হলো ভারতের। প্রথম টেস্টের প্রথম দিন শেষে ৪ উইকেটে ২৫৯ রান করেছে অতিথিরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2014, 01:03 AM

Updated : 13 Oct 2022, 12:20 PM

বুধবার নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজে টস জিতে ব্যাট করতে নেমে ৩৩ রানে প্রথম উইকেট হারায় ভারত। মাত্র ১২ রান করে ফিরে যান বাঁহাতি ব্যাটসম্যান শিখর ধাওয়ান।

দ্বিতীয় উইকেটে চেতেশ্বর পুজারার সঙ্গে ৭৩ রানের জুটি গড়ে শুরুর ধাক্কা সামাল দেন বিজয়। তবে দুই রানের মধ্যে পূজারা (৩৮) ও বিরাট কোহলির (১) বিদায়ে অস্বস্তিতে পড়ে অতিথিরা।

চতুর্থ উইকেটে অজিঙ্কা রাহানের সঙ্গে ৭১ রানের আরেকটি চমৎকার জুটি গড়ে দলকে কক্ষপথে ফেরান বিজয়। আর দিনের শেষে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সঙ্গে ৮১ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে ভারতকে বড় সংগ্রহের দিকে নিয়ে যাচ্ছেন চতুর্থ টেস্ট শতকে পৌঁছানো বিজয়।    

১২২ রানে অপরাজিত রয়েছেন বিজয়। তার ২৯৪ বলের ইনিংসটি ২০টি চার ও ১টি ছক্কায় সাজানো। ধোনি ব্যাট করছেন ৫০ রানে।

ইংল্যান্ডের পক্ষে জেমস অ্যান্ডারসন ২ উইকেট নেন ৭০ রানে।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত: ২৫৯/৪ (বিজয় ১২২*, ধাওয়ান ১২, পূজারা ৩৮, কোহলি ১, রাহানে ৩২, ধোনি ৫০*; অ্যান্ডারসন ২/৭০, ব্রড ১/২৬, প্লানকেট ১/৫৬)