২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লিডস টেস্টে লড়ছে শ্রীলঙ্কা

ইংল্যান্ডের বিপক্ষে হেডিংলিতে ঘুরে দাঁড়িয়েছে শ্রীলঙ্কা। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তৃতীয় দিন শেষে ৪ উইকেটে ২১৪ রান করেছে তারা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2014, 03:38 AM

Updated : 25 Apr 2022, 04:21 PM

৬ উইকেট হাতে নিয়ে ১০৬ রানে এগিয়ে রয়েছে অতিথিরা।

প্রথম ইনিংসে শ্রীলঙ্কার ২৫৭ রানের জবাবে স্যাম রবসনের শতকে ৩৬৫ রান করে ইংল্যান্ড।

রোববার ৬ উইকেটে ৩২০ রান নিয়ে খেলা শুরু করে ষষ্ঠ ওভারেই ক্রিস জর্ডানের (১৭) উইকেট হারায় স্বাগতিকরা। এরপর আর কেউ ভালো না করায় ইংলিশদের সংগ্রহ খুব একটা বড় হয়নি।

শ্রীলঙ্কার পক্ষে শামিন্দা এরাঙ্গা ও অ্যাঞ্জেলো ম্যাথিউস ৪টি করে উইকেট নেন।

১০৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে মাহেলা জয়াবর্ধনের দৃঢ়তায় লড়ছে শ্রীলঙ্কা। ৫৫ রান নিয়ে ব্যাট করছেন জয়াবর্ধনে আর ২৪ রানে অপরাজিত অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস।

এছাড়া ৫৫ রান করেছেন কুমার সাঙ্গাকারা।

সংক্ষিপ্ত স্কোর:


শ্রীলঙ্কা:
২৫৭ (সাঙ্গাকারা ৭৯, চান্দিমাল ৪৫; প্লানকেট ৫/৬৪, ব্রড ৩/৪৬) ও ২১৪/৪ (করুনারত্নে ৪৫, সিলভা ১৩, সাঙ্গাকারা ৫৫, জয়াবর্ধনে ৫৫*, থিরিমান্নে ০, ম্যাথিউস ২৪*; মঈন ২/২৬, প্লানকেট ২/৫১)

ইংল্যান্ড:
৩৬৫ (কুক ১৭, রবসন ১২৭, ব্যালান্স ৭৪, বেল ৬৪, রুট ১৩, মঈন ২, প্রায়র ২৭*, জর্ডান ১৭, ব্রড ৪, প্লানকেট ২, অ্যান্ডারসন ০; ম্যাথিউস ৪/৪৪, এরাঙ্গা ৪/৯৩, প্রসাদ ১/৭৫, প্রদীপ ১/৯০)