২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্লানকেট, ব্রডে বিধ্বস্ত শ্রীলঙ্কা

লিয়াম প্লানকেট ও স্টুয়ার্ট ব্রডের তোপে হেডিংলি টেস্টের প্রথম দিন মাত্র ২৫৭ রানে অলআউট  হয়েছে শ্রীলঙ্কা। জবাবে দিন শেষে কোনো উইকেট না হারিয়ে ইংল্যান্ডের সংগ্রহ ৩৬ রান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2014, 02:46 AM

Updated : 13 Oct 2022, 12:15 PM

লিডসে প্লানকেট ও ব্রডের মারাত্মক বোলিংয়ে মাত্র ২৯ রানে শেষ ৫ উইকেট হারায় অতিথিরা।

৬৪ রানে ৫ উইকেট নিয়ে প্লানকেট ইংল্যান্ডের সেরা বোলার। ১১ টেস্টের ক্যারিয়ারে এই প্রথম ৫ উইকেট নিলেন তিনি।

ব্রড ৩ উইকেট নিয়েছেন ৪৬ রানে। পরপর তিন বলে এই তিন উইকেট নিয়েছেন তিনি। টেস্ট ক্যারিয়ারে দ্বিতীয় হ্যাটট্রিক করার পথে তিনি ফেরান সর্বোচ্চ ৭৯ রান করা কুমার সাঙ্গাকারা, দ্বিতীয় সর্বোচ্চ ৪৫ রান দীনেশ চান্দিমাল ও সামিন্দা এরাঙ্গাকে।

টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায় শ্রীলঙ্কা। তবে সাঙ্গাকারা ও চান্দিমালের দৃঢ়তায় ৫ উইকেটে ২২৮ রানে পৌঁছে যাওয়া অতিথিরা বড় সংগ্রহের স্বপ্ন দেখছিল। কিন্তু মাত্র ১ রানে ৪ উইকেট হারিয়ে ২২৯/৯-এ পরিণত হলে সংগ্রহ খুব একটা বড় হয়নি।

প্রথম দিন ১৫ ওভার ব্যাট করে কোনো উইকেট হারায়নি ইংল্যান্ড। অ্যালিস্টার কুক ১৪ ও স্যাম রবসন ২১ রানে অপরাজিত রয়েছেন।

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা: ২৫৭ (করুনারত্নে ২৮, সিলভা ১৩, সাঙ্গাকারা ৭৯, জয়াবর্ধনে ২২, থিরিমান্নে ০, ম্যাথিউস ২৬, চান্দিমাল ৪৫, ধাম্মিকা ০, হেরাথ ১৪*, এরাঙ্গা ০, প্রদীপ ১৩; প্লানকেট ৫/৬৪, ব্রড ৩/৪৬, অ্যান্ডারসন ২/৪৯)

ইংল্যান্ড: ৩৬/০ (কুক ১৪*, রবসন ২১*)