জয় দেখছে ওয়েস্ট ইন্ডিজ
নবম উইকেট জুটির দৃঢ়তায় ত্রিনিদাদ টেস্ট পঞ্চম দিনে গড়ালেও পোর্ট অব স্পেনে জয় দেখছে ওয়েস্ট ইন্ডিজ। ২ উইকেট হাতে নিয়ে মাত্র ১৮ রানে এগিয়ে নিউ জিল্যান্ড।
বৃহস্পতিবার কুইন্স পার্ক ওভালে ১ উইকেটে ৭৩ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে নিউ জিল্যান্ড। ইনিংস হার এড়াতে আরো ১৬৬ রান প্রয়োজন ছিল দলটির।
কেন উইলিয়ামসন (৫২), টম ল্যাথাম (৩৬) ও রস টেইলরের (৩৬) লড়াইয়ের পরও ২১২ রানে ৮ উইকেট হারিয়ে ফেলে অতিথিরা। ইনিংস হার এড়াতে তখনো ২৭ রানের প্রয়োজনীয়তা ছিল নিউ জিল্যান্ডের।
নবম উইকেটে মার্ক ক্রেইগ (অপরাজিত ২৯) ও বিজে ওয়াটলিংয়ের (৩৮) প্রতিরোধ ইনিংস হার এড়ানোর পাশাপাশি টেস্ট নিয়ে গেছে শেষ দিনে। এ পর্যন্ত ২৭ ওভার ৩ বলে ৪৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন এই দুজনে।
দিন শেষে নিউ জিল্যান্ডের স্কোর ২৫৭/৮।
৫৩ রানে ৩ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের সেরা বোলার কেমার রোচ।
সংক্ষিপ্ত স্কোর:
নিউ জিল্যান্ড: ২২১ (ল্যাথাম ৮২, উইলিয়ামসন ৪২, টেইলর ৪৫*; টেইলর ৪/৩৪, বেন ৩/৭৩) ও ২৫৭/৮ (ল্যাথাম ৩৬, ম্যাককালাম ৩, উইলিয়ামসন ৫২, টেইলর ৩৬, নিশাম ৭, ওয়াটলিং ৩৮*, রাদারফোর্ড ১৩, সোধি ১৪, সাউদি ১৫, ক্রেইগ ২৯*; রোচ ৩/৫৩, টেইলর ২/৪৬, বেন ২/৬২, গ্যাব্রিয়েল ১/৫৬)
ওয়েস্ট ইন্ডিজ: ৪৬০ (ব্রেথওয়েট ১২৯, ব্রাভো ১০৯, ব্ল্যাকউড ৬৩, এডওয়ার্ডস ৫৫; সোধি ৪/৯৬, বোল্ট ৩/৭৫)
