২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত সিরিজের ক্যাম্পে ১৬ জন

ভারতের বিপক্ষে সিরিজের জন্য বাংলাদেশ দল ঘোষণা করা না হলেও ২৩ সদস্যের প্রাথমিক দল নেমে এসেছে ১৬ জনে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2014, 07:29 PM

Updated : 13 Oct 2022, 12:10 PM

বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজ হাই পারফরম্যান্স সেন্টারের বিপক্ষে দুটি সীমিত ওভারের ক্রিকেট সিরিজের জন্য প্রাথমিক দল থেকে সাত জনকে নেয়া হয়েছে। তাই এখন ১৬ জন থেকেই ভারত সিরিজের দল ঠিক করবেন নির্বাচকরা।

চার দিনের ম্যাচের সিরিজ শেষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে খেলতে ওয়েস্ট ইন্ডিজে থেকে যাবেন প্রাথমিক দলে থাকা ইমরুল কায়েস ও নাঈম ইসলাম। তাদের সঙ্গে বার্বাডোজে যোগ দেবেন প্রাথমিক দলের ফরহাদ রেজা, সৌম্য সরকার, আরাফাত সানি, সাব্বির রহমান ও শফিউল ইসলাম।

প্রাথমিক দলের বাকি ১৬ জন থেকেই ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা করতে হবে নির্বাচকদের।

ভারতের বিপক্ষে দেশের মাটিতে ১৫, ১৭ ও ১৯ জুন তিনটি ওয়ানডে সিরিজ খেলবে জাতীয় দল।

ক্যাম্পে থাকা ১৬ জন: মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ, রুবেল হোসেন, আল-আমিন হোসেন, আব্দুর রাজ্জাক, মাশরাফি বিন মুর্তজা, তাসকিন আহমেদ, এনামুল হক, শামসুর রহমান, মুমিনুল হক, নাসির হোসেন, জিয়াউর রহমান, সোহাগ গাজী ও মোহাম্মদ মিঠুন।