মুম্বাইয়ের আশা বাঁচিয়ে রাখা জয়
দিল্লি ডেয়ারডেভিলসকে ১৫ রানে হারিয়ে আইপিএলের প্লেঅফের আশা বাঁচিয়ে রেখেছে মুম্বাই ইন্ডিয়ান্স।
১৩ ম্যাচে ষষ্ঠ এই জয়ে রান রেটে সানরাইজার্স হায়দরাবাদকে পেছনে ফেলে পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে উঠে এসেছে মুম্বাই।
১৩ ম্যাচে দিল্লির এটি টানা অষ্টম আর সব মিলিয়ে একাদশ হার।
শুক্রবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৩ বল বাকি থাকতে ১৭৩ রানে অলআউট হয়ে যায় স্বাগতিক দল।
লেন্ডল সিমন্সের (২৫ বলে ৩৫) সঙ্গে ৪৮ বল স্থায়ী ৮৭ রানের উদ্বোধনী জুটি গড়ে দলকে ভালো সূচনা এনে দেন মাইক হাসি।
