২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বয়সভিত্তিক ২টি দল ঘোষণা

বয়সভিত্তিক দুটি ক্রিকেট দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ক্রীড়া প্রতিবেদেক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2014, 01:48 AM

Updated : 22 Aug 2022, 06:20 PM

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল দেশের মাটিতে খেলবে মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে। আর অনূর্ধ্ব-১৭ দল ভারতের মধ্যপ্রদেশ ও দিল্লি সফর করবে।

মধ্যপ্রদেশ দলের বিপক্ষে একটি তিন দিনের, দুটি চারদিনের ও তিনটি এক দিনের ম্যাচ খেলবে স্বাগতিক দল।২৫ মে থেকে বিকেএসপির তিন নম্বর মাঠে শুরু হবে একমাত্র তিন দিনের ম্যাচটি।

২৯ মে থেকে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে শুরু হবে প্রথম চার দিনের ম্যাচ। ৪ জুন থেকে বিকেএসপির তিন নম্বর মাঠে শুরু হবে দ্বিতীয় ও শেষ চার দিনের ম্যাচ।

বিকেএসপির চার নম্বর মাঠে ৯ জুন প্রথম ওয়ানডে। ১১ ও ১২ জুন ফতুল্লায় হবে শেষ দুটি ওয়ানডে।

২৫ মে ইন্দোরে পৌঁছাবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল। এখানে মধ্য প্রদেশ অনূর্ধ্ব-১৭ দলের বিপক্ষে চারটি তিন দিনের ম্যাচ খেলবে অতিথিরা। ২৭ মে থেকে প্রথম, ৩১ মে থেকে দ্বিতীয়, ৫ জুন থেকে তৃতীয় ও ৯ জুন থেকে চতুর্থ তিন দিনের ম্যাচ শুরু হবে।

এরপর দিল্লি সফর করবে অনূর্ধ্ব-১৭ দল। সেখানে কোকা কোলা অনূর্ধ্ব-১৭ ভারত একাদশের বিপক্ষে ১৩ জুন, ১৪ ও ১৬ জুন তিনটি ওয়ানডে খেলবে অতিথিরা।

অনূর্ধ্ব-১৯ দল
: মুনীম শাহরিয়ার, জয়রাজ শেখ, জাকির হাসান, মেহেদী হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন (সহ-অধিনায়ক), মোহাম্মদ সাইফুদ্দিন, মোসাব্বেক হোসেন, প্রসেনজিৎ দাস, সিফাত ইসলাম, রিফাত প্রধান, মেহেদি হাসান, সঞ্জীব সাহা, সালেহ আহমেদ ও নাহিদ হাসান

অপেক্ষমান
: আব্দুল কাইয়ুম, কামরুল হাসান, তৌহিদুল ইসলাম, আবু নাসের ও শাসিক হোসেন।

অনূর্ধ্ব-১৭ দল
: আফিফ হোসেন, মোহাম্মদ সাকিব, রায়ান রাফসান, সাইফ হাসান (অধিনায়ক), শফিউল হায়াৎ (সহ-অধিনায়ক), মোহাম্মদ রকিব, জাকের আলী, আব্দুল হালিম, শাহিবুল মতিন, সিদ্দিকুর রহমান, কামিল আহমেদ, হাবিব উল্লাহ, রাব্বি হাসান, নাঈম হাসান ও পিনাক ঘোষ।

অপেক্ষমান
: আসানুল্লাহ হিমেল, আশিকুল ইসলাম, আরাফাত ইয়াসিন ও ফারদীন হাসান।