মুম্বাইয়ের আশা বাঁচিয়ে রাখা জয়
রাজস্থান রয়্যালসকে সহজেই ২৫ রানে হারিয়ে শেষ চারে যাওয়ার সম্ভাবনা বাঁচিয়ে রেখেছে শিরোপাধারী মুম্বাই ইন্ডিয়ান্স।
এই জয়ে ১১ ম্যাচ শেষে মুম্বাইয়ের সংগ্রহ ৮ পয়েন্ট। আর ১২ খেলায় রাজস্থানের সংগ্রহ ১৪ পয়েন্ট।
আহমেদাবাদের মোতেরার সর্দার প্যাটেল স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ১৭৮ রান করে মুম্বাই।
এরপর বেশিক্ষণ টিকেননি হাসি (৫৬)। তার ৩৯ বলের ইনিংসটি সাজানো ৩টি চার ও ২টি ছক্কায়। শেষ দিকে অধিনায়ক রোহিত শর্মার (১৯ বলে ৪০) আক্রমণাত্মক ব্যাটিংয়ে পৌঁনে দুইশ' রানের সংগ্রহ দাঁড় করায় মুম্বাই।
রাজস্থানের পক্ষে অঙ্কিত ২ উইকেট নেন ২৩ রানে।
জবাবে ৮ উইকেটে ১৫৩ রানে থেমে যায় রাজস্থানের ইনিংস।
প্রথম সাত ব্যাটসম্যানের ছয়ই দুই অঙ্কে পৌঁছাতে ব্যর্থ হওয়ায় লড়াইও করতে পারেনি রাজস্থান। করুন নায়ারের ২৪ বলে ৪৮ রানের আক্রমণাত্মক ব্যাটিংয়ের পরও ১২ ওভার শেষে দলটির স্কোর ছিল ৭৫/৭।
এরপর ব্র্যাড হজ (৩০ বলে ৪০) ও জেমস ফকনার (২১ বলে ৩১) চেষ্টা করলেও পরাজয়ের ব্যবধানই কমিয়েছেন কেবল রাজস্থান।
মুম্বাইয়ের পক্ষে হরভজন সিং, শ্রেয়াস গোপাল, প্রজ্ঞান ওঝা ও ক্রিসমার সান্তোকি দুটি করে উইকেট নেন।
