২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুশফিকদের অনুশীলন শুরু আগামী সপ্তাহে

ভারতের বিপক্ষে তিন ম্যাচের সিরিজকে সামনে রেখে আগামী সপ্তাহ থেকে অনুশীলন শুরু করবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2014, 07:39 PM

Updated : 22 Aug 2022, 06:18 PM

সোমবার এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান বলেন, “আমরা ২৪/২৫ তারিখেই ক্যাম্প শুরু করে দেব। এবং সেক্ষেত্রে ‘লোকাল’ যে ‘রিসোর্স’ আছে সেগুলো দিয়েই শুরু করে দেব।”

বিসিবি প্রধানের প্রত্যাশা, জাতীয় দলের নতুন কোচ চন্দিকা হাথুরুসিংহে ১০ জুন নাগাদ বাংলাদেশে আসবেন। নতুন ট্রেইনার মারিও ভিল্লাভারায়ন ৫/৬ তারিখ নাগাদ দলের সঙ্গে যোগ দেবেন বলেও জানান তিনি।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ১৩ জুন বাংলাদেশে আসবে ভারত। ১৫, ১৭, ১৯ জুন সিরিজের তিনটি ম্যাচই হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। তবে ম্যাচগুলোর সময় জানায়নি বিসিবি।

পুরনো খবর:

ক্রিকেট দলের ট্রেইনারও শ্রীলঙ্কার
বাংলাদেশের নতুন কোচ হাথুরুসিংহে