২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রিকেট দলের ট্রেইনারও শ্রীলঙ্কার

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন কোচের মতো ট্রেইনারও শ্রীলঙ্কার। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের ট্রেইনার মারিও ভিল্লাভারায়ন দুই বছরের জন্য দায়িত্ব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2014, 07:27 PM

Updated : 22 Aug 2022, 06:18 PM

সোমবার এক সংবাদ সম্মেলনে বিসিবির সভাপতি নাজমুল হাসান চন্দিকা হাথুরুসিংহেকে কোচ ও ভিল্লাভারায়নকে ট্রেইনার হিসেবে আনার ঘোষণা দেন।

“ভিল্লাভারায়ন শ্রীলঙ্কা জাতীয় দল ও বোর্ডের ট্রেইনার ছিল। ১ জুলাই থেকে দুই বছরের জন্য সে দায়িত্ব পেয়েছে। আশা করছি, ৫/৬ তারিখের মধ্যে সে বাংলদেশে চলে আসবে।”

২০১১ সাল থেকে শ্রীলঙ্কা ক্রিকেটারদের ট্রেইনার হিসেবে কাজ করছেন ভিল্লাভারায়ন। ২০০৮ থেকে ২০১০ সাল পর্যন্ত শ্রীলঙ্কা ক্রিকেটার্স ডেভেলপমেন্ট স্কোয়াডে ট্রেইনার ছিলেন তিনি। ২০১২ সালে শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগে উথুরা রুদ্রস ও ২০১১ সালে আইপিএলে কোচি টাস্কার্স কেরালার ট্রেইনার হিসেবে কাজ করেছিলেন তিনি।

প্রথম শ্রেণির ক্রিকেটে খেলার অভিজ্ঞতা রয়েছে ভিল্লাভারায়নের। খেলেছেন শ্রীলঙ্কা ‘এ’ দলের হয়েও।   

পুরনো খবর:

বাংলাদেশের নতুন কোচ হাথুরুসিংহে