২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বয়সভিত্তিক দলের প্রস্তুতি শনিবার থেকে

বয়সভিত্তিক দুটি ক্রিকেট দলের প্রস্তুতি ক্যাম্প শুরু হচ্ছে শনিবার থেকে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2014, 11:24 PM

Updated : 01 Sep 2026, 12:50 PM

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিসিবি অনূর্ধ্ব-১৯ দল দেশের মাটিতে খেলবে মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে। আর অনূর্ধ্ব-১৭ দল ভারতের মধ্যপ্রদেশ ও দিল্লি সফর করবে।২৩ মে তিন সপ্তাহের সফরে বাংলাদেশে পৌঁছাবে মধ্যপ্রদেশ দল। তাদের বিপক্ষে একটি তিন দিনের, দুটি চারদিনের ও তিনটি এক দিনের ম্যাচ খেলবে স্বাগতিক দল।২৫ মে থেকে বিকেএসপির তিন নম্বর মাঠে শুরু হবে একমাত্র তিন দিনের ম্যাচটি।২৯ মে থেকে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে শুরু হবে প্রথম চার দিনের ম্যাচ। ৪ জুন থেকে বিকেএসপির তিন নম্বর মাঠে শুরু হবে দ্বিতীয় ও শেষ চার দিনের ম্যাচ।বিকেএসপির চার নম্বর মাঠে ৯ জুন প্রথম ওয়ানডে। ১১ ও ১২ জুন ফতুল্লায় হবে শেষ দুটি ওয়ানডে।২৫ মে ইন্দোরে পৌঁছাবে বিসিবি অনূর্ধ্ব-১৭ দল। এখানে মধ্য প্রদেশ অনূর্ধ্ব-১৭ দলের বিপক্ষে চারটি তিন দিনের ম্যাচ খেলবে অতিথিরা। ২৭ মে থেকে প্রথম, ৩১ মে থেকে দ্বিতীয়, ৫ জুন থেকে তৃতীয় ও ৯ জুন থেকে চতুর্থ তিন দিনের ম্যাচ শুরু হবে।এরপর দিল্লি সফর করবে অনূর্ধ্ব-১৭ দল। সেখানে কোকা কোলা অনূর্ধ্ব-১৭ ভারত একাদশের বিপক্ষে ১৩ জুন, ১৪ ও ১৬ জুন তিনটি ওয়ানডে খেলবে অতিথিরা।অনূর্ধ্ব-১৯ দল: মুনীম শাহরিয়ার, জয়রাজ শেখ, জাকির হাসান, নাজমুল হোসেন, মেহেদী হাসান, মোহাম্মদ সাইফুদ্দিন, মোসাব্বেক হোসেন, প্রসেনজিৎ দাস, সিফাত ইসলাম, রিফাত প্রধান, সাঈদ সরকার, সঞ্জীব সাহা, সালেহ আহমেদ শাওন গাজী, নাহিদ হাসানঅনূর্ধ্ব-১৭ দল: ওমর ফারুক, পিনাক ঘোষ, রায়ান রাফসান রহমান, ফারদীন হাসান, সাকিব মুরাদ, নাজমুল হাসান, শফিউল হায়াৎ, রাব্বি হাসান, জাকির আলী, শাহিবুল মতিন, ইয়াসিন আরাফাত, আব্দুল হালিম, আশিকুল ইসলাম, হাবিবুল্লাহ হাবিব, সিদ্দিকুর রহমান, নাঈম হাসান, আহসানুল্লাহ হিমেল, কামিল আহমেদ, মোহাম্মদ রাকিব, সাইফ হাসান।