২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত আসছে ১৩ জুন

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ১৩ জুন বাংলাদেশে আসবে ভারত। বুধবার সেই সফরের সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2014, 11:06 PM

Updated : 22 Aug 2022, 06:16 PM

বুধবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শেষে বাংলাদেশে আসবে ভারত। সফর শেষে দেশে ফিরেই ইংল্যান্ডে খেলতে যাবে দলটি।

১৫, ১৭, ১৯ জুন সিরিজের তিনটি ম্যাচই হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। তবে ম্যাচগুলোর সময় জানায়নি বিসিবি।

২০ জুন দেশে ফিরে যাবে কিছু দিন আগে বাংলাদেশে এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলে যাওয়া ভারত।