২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কিউইদের ব্যাটিং কোচ হলেন ম্যাকমিলান

ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য নিউ জিল্যান্ডের ব্যাটিং কোচের দায়িত্ব পেয়েছেন দেশটির সাবেক ব্যাটসম্যান ক্রেইগ ম্যাকমিলান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2014, 06:32 PM

Updated : 22 Aug 2022, 06:14 PM

গত এপ্রিলে বব কার্টার পদত্যাগ করার পর থেকেই নতুন ব্যাটিং কোচের সন্ধান করছিল দলটি।

শুধুমাত্র ক্যারিবীয় সফরের জন্য ম্যাকমিলান দায়িত্ব পেলেও ওখানে দলের পারফরম্যান্স ভালো হলে পূর্ণ মেয়াদে তার সঙ্গে চুক্তি করার কথা ভাবছে নিউ জিল্যান্ড ক্রিকেট।

সংক্ষিপ্ত মেয়াদে এর আগেও একবার এই দায়িত্ব পালন করেছেন ৩৭ বছর বয়সী ম্যাকমিলান। গত ডিসেম্বরে কার্টারের অনুপস্থিতি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়েলিংটন টেস্টে ব্যাটিং কোচ ছিলেন তিনি।

১৯৯৭ থেকে ২০০৭ সাল পর্যন্ত ১০ বছরের ক্যারিয়ারে নিউ জিল্যান্ডের হয়ে ৫৫টি টেস্ট ও ১৯৭টি ওয়ানডে খেলেছেন ম্যাকমিলান।