২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চার সহযোগীর সাহায্যে হোয়াটমোর

আগামী বছর অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডের বিশ্বকাপের জন্য প্রস্তুত করে তুলতে আইসিসির চার সহযোগী দেশ আফগানিস্তান, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাতকে নিয়ে কাজে নামতে যাচ্ছেন ডেভ হোয়াটমোর।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2014, 09:24 PM

Updated : 22 Aug 2022, 06:13 PM

আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার হাই পারফরম্যান্স ম্যানেজার ও ঐ চারটি দেশের কোচদের সঙ্গে কাজ করবেন বাংলাদেশের সাবেক এই কোচ।

১৯৯৬ সালে হোয়াটমোরের অধীনে বিশ্বকাপ জিতেছিল শ্রীলঙ্কা। ২০০৩-২০০৭ সাল পর্যন্ত বাংলাদেশের কোচ ছিলেন অস্ট্রেলিয়ার সাবেক এই খেলোয়াড়।

২০১২-১৪ সাল পর্যন্ত পাকিস্তানেরও কোচ ছিলেন হোয়াটমোর।