২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিপিএলে সাকিব বার্বাডোজেই

ওয়েস্ট ইন্ডিজের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ বা সিপিএলের দ্বিতীয় আসরেও বার্বাডোজ ট্রাইডেন্টসের হয়ে খেলবেন সাকিব আল হাসান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2014, 04:13 PM

Updated : 01 Sep 2026, 12:44 PM

সিপিএলের নিলামে সাকিব-তামিম

তবে নিলামের তালিকায় থাকা বাংলাদেশের অপর ক্রিকেটার তামিম ইকবালকে কেউ দলে নেয়নি।তামিম গতবার সেন্ট লুসিয়া জুকসের হয়ে খেলেছিলেন।

বৃহস্পতিবার সিপিএলের দ্বিতীয় আসরের নিলাম হয়। এতে সাকিব ও তামিম ছাড়া বাংলাদেশের আর কোনো ক্রিকেটার ছিল না। সাকিবকে রেখে দেয় তার আগের দল বার্বাডোজ ট্রাইডেন্টস।

আগামী ৫ জুলাই শুরু হবে সিপিএলের দ্বিতীয় আসর।

তামিম ছাড়াও পাকিস্তানের শহীদ আফ্রিদি, শ্রীলঙ্কার তিলকারত্নে দিলশান, নিউ জিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টরিকে কোনো দল নেয়নি। তবে দলগুলো খেলোয়াড় কেনার জন্য আরেক দিন সময় পাবে।

সিপিএলের প্রত্যেক দলে সর্বোচ্চ ১৯ জন খেলোয়াড় নেয়া যাবে। আগামী রোববার দলগুলোর খেলোয়াড়দের পূর্ণ তালিকা প্রকাশ করা হবে।