২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের মেয়েদের প্রথম জয়

আয়ারল্যান্ডকে ১৪ রানে হারিয়ে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম জয় পেয়েছে পাকিস্তান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2014, 07:01 PM

Updated : 01 Sep 2026, 12:42 PM

দুই দলই আগেই বিশ্বকাপ থেকে বিদায় নেয়ায় 'এ' গ্রুপর এই ম্যাচটির তেমন গুরুত্ব ছিল না। ৪ ম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে অস্ট্রেলিয়া। আর সমান ৩ ম্যাচ করে খেলে ৬ ও ৪ পয়েন্ট নিয়ে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে নিউ জিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।সোমবার সিলেট বিভাগীয় স্টেডিয়ামে এই ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১১৯ রান করে পাকিস্তান। সর্বোচ্চ ৪৮ করে অপরাজিত থাকেন বিসমাহ মারুফ। ৪৫ বলের ইনিংসে ৩টি চার মানে মারুফ। এছাড়া কানিতা জলিল করেন ২০ রান।আয়ারল্যান্ডের পক্ষে দুটি করে উইকেট নেন দুই পেসার অধিনায়ক ইসোবেল জয়েস ও লুইস ম্যাকার্থি।জবাবে ১৯.৩ ওভারে ১০৫ রান করেই অলআউট হয়ে যায় আয়ারল্যান্ড। জয়েস ৩২ ও ক্লারে শিলিংটন ১৯ ও এলেনা টাইস ১৭ রান করেন।১৮ রানে ৩ উইকেট নেন পাকিস্তানের পেসার আসমাভিয়া ইকবাল।