২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশের সফরসূচি চূড়ান্ত

ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশ দলের সফরসূচি চূড়ান্ত হয়েছে। অগাস্ট-সেপ্টেম্বরে সেখানে দুটি টেস্ট, ৩টি ওয়ানডে এবং একটি টি-টোয়েন্টি মাচ খেলবে তারা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2014, 01:44 PM

Updated : 01 Sep 2026, 12:39 PM

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি ঘোষণা করে।

২০ অগাস্ট গ্রেনেডায় প্রথম ওয়ানডে দিয়ে বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজের সফর শুরু হবে। ২২ অগাস্ট একই ভেন্যুতে হবে দ্বিতীয় ওয়ানডে।

২৫ অগাস্ট সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেটি হবে সেন্ট কিটসে। সিরিজের কেবল এই ম্যাচ দিবা-রাত্রির।

২৭ অগাস্ট রাতে সফরের একমাত্র টি-টোয়েন্টিও সেন্ট কিটসেই হবে।

৫ সেপ্টেম্বর দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট শুরু হবে সেন্ট ভিনসেন্টে। ১৩ সেপ্টেম্বর সেন্ট লুসিয়ায় শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।

সুখস্মৃতি নিয়েই ওয়েস্ট ইন্ডিজ সফর করতে যাবে বাংলাদেশ। এর আগে ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজ থেকে ২-০তে টেস্ট এবং ৩-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতে এসেছিল তারা।

সেবার সিরিজের একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটিতে হেরেছিল বাংলাদেশ।

ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশ সিরিজের সূচি:

২০ অগাস্ট, প্রথম ওয়ানডে, গ্রেনেডা

২২ অগাস্ট, দ্বিতীয় ওয়ানডে, গ্রেনেডা

২৫ অগাস্ট, তৃতীয় ওয়ানডে, সেন্ট কিটস

২৭ অগাস্ট, একমাত্র টি-টোয়েন্টি, সেন্ট কিটস

৫-৯ সেপ্টেম্বর, প্রথম টেস্ট, সেন্ট ভিনসেন্ট

১৩-১৭, দ্বিতীয় টেস্ট, সেন্ট লুসিয়া