২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলঙ্কায় দ. আফ্রিকার সফরসূচি চূড়ান্ত

শ্রীলঙ্কায় দক্ষিণ আফ্রিকার সফরসূচি চূড়ান্ত হয়েছে। ২০০৬ সালের পর প্রথমমারের মতো শ্রীলঙ্কার মাটিতে টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে তারা। সফর শুরু হবে ওয়ানডে সিরিজ দিয়ে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2014, 10:34 AM

Updated : 01 Sep 2026, 12:39 PM

ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ) শনিবার জানায়, তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলতে ৩০ জুন শ্রীলঙ্কায় পৌঁছবে আফ্রিকা দল।

৬ জুলাই কলোম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে প্রথম ওয়ানডের দিয়ে সিরিজ শুরু হবে। দ্বিতীয় ওয়ানডে পাল্লেকেলে ও তৃতীয় ওয়ানডেটি হাম্বানটোটায় হবে।

গলে ১৬ জুলাই শুরু হবে প্রথম টেস্ট। কলোম্বোর এসএসসিতে সিরিজের শেষ টেস্ট শুরু হবে ২৪ জুলাই।