২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রিকেট রোমাঞ্চে যোগ দিচ্ছে মেয়েরাও

প্রাথমিক পর্ব পেরিয়ে ছেলেদের 'আসল বিশ্বকাপ' শুরু হয়ে গেছে আগেই। টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যাট-বলের রোমাঞ্চে এখন যোগ দিচ্ছেন নারী ক্রিকেটাররাও। সিলেটে রোববার অস্ট্রেলিয়ার-নিউ জিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হচ্ছে মেয়েদের বিশ্বকাপ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2014, 05:25 PM

Updated : 01 Sep 2026, 12:39 PM

ক্রিকেটের সবচেয়ে সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপে এবারই অভিষেক হচ্ছে স্বাগতিক বাংলাদেশের।

রোববার থেকে ২ এপ্রিল পর্যন্ত সিলেটে হবে গ্রুপ পর্বের ম্যাচ। পুরুষদের মতো দল বেড়েছে মহিলাদের টুর্নামেন্টেও। গতবারের ৮টির জায়গায় এবার থাকছে ১০টি দল। দুটি গ্রুপের খেলাই হবে সিলেট বিভাগীয় স্টেডিয়ামে। মহিলা টি-টোয়েন্টি সেমি-ফাইনাল ও ফাইনাল একই দিনে পুরুষদের ম্যাচের আগে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে। ‘এ’ গ্রুপে বর্তমান ও টানা দুবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার সঙ্গী নিউ জিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও আয়ারল্যান্ড। ‘বি’ গ্রুপে প্রথম আসরের চ্যাম্পিয়ন ইংল্যান্ড, স্বাগতিক বাংলাদেশের সঙ্গে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ, ভারত ও শ্রীলঙ্কা। রোববার পরের ম্যাচে পাকিস্তান খেলবে দক্ষিণ আফ্রিকার সঙ্গে। বাংলাদেশের বিশ্বকাপ অভিষেক হবে বুধবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে। ১৫ দিনের এই টুর্নামেন্টে দুটি ভেন্যুতে মোট ২৭টি ম্যাচ হবে।