২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ডকে হারিয়েছে ভারত

বুধবার টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডকে ২০ রানে হারিয়েছে ভারত।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2014, 01:23 AM

Updated : 13 Oct 2022, 11:55 AM

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ১৭৮ রান করে আগের প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরে যাওয়া ভারত।

৬ ওভার শেষে স্কোর ৩৯/৩ থাকলেও বিরাট কোহলি (৪৮ বলে অপরাজিত ৭৪), সুরেশ রায়না (৩১ বলে ৫৪) ও অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির (১৪ বলে অপরাজিত ২১) আক্রমণাত্মক ব্যাটিং লড়াই করার মতো সংগ্রহ এনে দেয় ভারতকে।

জবাবে ৬ উইকেটে ১৫৮ রানে থেমে যায় ইংল্যান্ডের ইনিংস।

মঈন আলী (৩৮ বলে ৪৬), মাইকেল লাম্ব (২৫ বলে ৩৬) ও জস বাটলার (১৮ বলে ৩০) চেষ্টা করলেও বিশ্বকাপের প্রস্তুতি পর্বে টানা দ্বিতীয় হার এড়াতে পারেনি ইংল্যান্ড।

২৩ রানে ২ উইকেট নেন বাঁহাতি স্পিনার রবীন্দ্র জাদেজা।