এবার সামনে নেপাল
আফগানিস্তানকে হারিয়ে ‘আসল’ বিশ্বকাপে খেলার পথে অনেকখানি এগিয়ে গেছে বাংলাদেশ। মঙ্গলবার নেপালকে হারালে ‘সুপার টেন’ প্রায় নিশ্চিত হয়ে যাবে মুশফিকুর রহিম ও তার সতীর্থদের।
নেপালের মুখোমুখি হওয়ার আগে অনুশীলনে হালকা মেজাজে নাসির হোসেন, মুশফিকুর রহিম ও মুমিনুল হক। ছবি: সুমন বাবু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নেপালের মুখোমুখি হওয়ার আগে অনুশীলনে হালকা মেজাজে নাসির হোসেন, মুশফিকুর রহিম ও মুমিনুল হক। ছবি: সুমন বাবু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
কোচ শেন জার্গেনসেনের সঙ্গে রণ-পরিকল্পনা সাজাতে ব্যস্ত বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম। ছবি: সুমন বাবু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কোচ শেন জার্গেনসেনের সঙ্গে রণ-পরিকল্পনা সাজাতে ব্যস্ত বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম। ছবি: সুমন বাবু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
অনুশীলনে সতীর্থদের কী যেন বলছেন পেসার রুবেল হোসেন। ছবি: সুমন বাবু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম অনুশীলনে সতীর্থদের কী যেন বলছেন পেসার রুবেল হোসেন। ছবি: সুমন বাবু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
বল নিয়ে অনুশীলনে মগ্ন বাংলাদেশ দলের খেলোয়াড়রা। ছবি: সুমন বাবু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বল নিয়ে অনুশীলনে মগ্ন বাংলাদেশ দলের খেলোয়াড়রা। ছবি: সুমন বাবু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
নেপালের বিপক্ষে ম্যাচের জন্য প্রস্তুতিতে ব্যস্ত বাংলাদেশ দল। ছবি: সুমন বাবু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নেপালের বিপক্ষে ম্যাচের জন্য প্রস্তুতিতে ব্যস্ত বাংলাদেশ দল। ছবি: সুমন বাবু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যা সাড়ে সাতটায়।রোববার টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানকে পাত্তাই দেয়নি বাংলাদেশ। মাত্র ৭২ রানে অলআউট করে, ৯ উইকেটের সহজ জয় দিয়ে এশিয়া কাপে হারের মধুর প্রতিশোধ নিয়েছে তারা।তবে হংকংকে ৮০ রানে হারিয়ে বিশ্বকাপে নিজেদের অভিষেক রাঙিয়ে রাখা নেপালকে সমীহ করতে কুণ্ঠা নেই বাংলাদেশ অধিনায়ক মুশফিকের।“আমরা কালকের ম্যাচটা জিতে সুপার টেনের পথে আরো এগিয়ে যেতে চাই। এখন আমাদের মনোযোগ শুধু এই ম্যাচটার দিকে।”মুশফিকের ধারণা, এবার চট্টগ্রামের উইকেট পেসারদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারে। তাই নেপালের বিপক্ষে তিনজন পেসার নিয়ে খেলার ইঙ্গিত দিয়েছেন তিনি।অবশ্য দলের স্পিনারদের ওপরে যথেষ্ট আস্থা বাংলাদেশ অধিনায়কের।“আমাদের স্পিনাররা যে কোনো কন্ডিশন, যে কোনো উইকেটের সঙ্গে মানিয়ে নিয়ে ভালো বল করতে সক্ষম।”আফগানিস্তানের বিপক্ষে প্রথম বলেই উইকেট নেয়া মাশরাফি বিন মুর্তজাকে মঙ্গলবারও দলে চান মুশফিক। তিনি বলেন, “মাশরাফি ভাইয়ের কোনো বিকল্প নেই।”
আঠারো বছর ধরে ক্রিকেট খেললেও কোনো টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে এটাই নেপালের প্রথম লড়াই।নেপালের অধিনায়ক পরশ খড়কার কণ্ঠে লড়াইয়ের প্রতিশ্রুতি। তিনি বলেন, “আমরা নামের বিপক্ষে খেলবো না। এটা হবে ব্যাটের সঙ্গে বলের লড়াই। যে কোনো দলের বিপক্ষে লড়াই করার সামর্থ্য আছে আমাদের। কাল সেটাই করে দেখানোর চেষ্টা করবো।”
