২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপ শেষ মিচেল জনসনের

পায়ের আঙুলের চোটে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে পড়লেন অস্ট্রেলিয়ার পেসার মিচেল জনসন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2014, 03:46 PM

Updated : 01 Sep 2026, 12:37 PM

মিচেল জনসনের পরিবর্তে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন বাঁ-হাতি পেসার ডগ বোলিঙ্গার।দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় টেস্ট চলাকালে ডান পায়ের বুড়ো আঙুল কেটে গিয়েছিল জনসনের। পরে সেখানে সংক্রমণ দেখা দেয়। টেস্ট সিরিজ শেষেই তাই অস্ট্রেলিয়া চলে গিয়েছিলেন জনসন।ক্রিকেট অস্ট্রেলিয়ার চিকিৎসক দলের প্রধান জাস্টিন পাওলিনি আগেই বলেছিলেন,পুরোপুরি সেরে না উঠলে বাংলাদেশে আসা হবে না জনসনের। কোচ ড্যারেন লেম্যানও জনসনের টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে শঙ্কার কথা বলেছিলেন।