নিজের গ্রুপেই সব 'ফেভারিটকে' দেখছেন হাফিজ
চিরপ্রতিদ্বন্দ্বী ভারত তো আছেই; পাকিস্তানের অধিনায়ক মোহাম্মদ হাফিজ মনে করেন, তাদের গ্রুপটাতেই রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সব 'ফেভারিট' দল।
সংবাদ সম্মেলনে পাকিস্তানের অধিনায়ক মোহাম্মদ হাফিজ। ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সংবাদ সম্মেলনে পাকিস্তানের অধিনায়ক মোহাম্মদ হাফিজ। ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সংবাদ সম্মেলনে পাকিস্তানের অধিনায়ক মোহাম্মদ হাফিজ। ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সংবাদ সম্মেলনে পাকিস্তানের অধিনায়ক মোহাম্মদ হাফিজ। ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
দ্রুত সেরে ওঠার আশা আফ্রিদির
আমাদের গ্রুপটা ভীষণ কঠিন: ধোনি
শনিবার হোটেল সোনারগাঁওয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে হাফিজ জানান, শুধু ভারত নয়, সবগুলো ম্যাচেই ভালো খেলাই তাদের লক্ষ্য।
বলেন, "এই গ্রুপের মধ্যেই টুর্নামেন্টের সব ফেভারিটরা আছে। এটা দলের জন্য একটা চ্যালেঞ্জ। গ্রুপ পর্ব থেকে পরবর্তী পর্বে উঠতে পারলে বাকিটা সহজই হবে।"
আগামী শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী ভারত। এ ছাড়াও দুই নম্বর গ্রুপে পাকিস্তানের সঙ্গী টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া ও প্রথম পর্বে ‘এ’ গ্রুপের সেরা দল।
আগের দিন ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিও সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘সুপার টেন’-এ ভীষণ কঠিন গ্রুপে পড়েছে তার দল।
কুঁচকিতে চোট পাওয়া আফ্রিদি শুক্রবার পাকিস্তান দলের সঙ্গে ঢাকা আসেননি। তবে এশিয়া কাপে ভারতের বিপক্ষে দলকে জেতানো এই অলরাউন্ডারকে নিয়ে চিন্তার কোনো কারণ নেই বলে জানান হাফিজ।
"আফ্রিদি ফিট আছেন। কিছুটা পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন। তাকে এ জন্য কিছু সময় দেয়া হয়েছে। তিনি ১৭ তারিখ বাংলাদেশে দলের সঙ্গে যোগ দেবেন।"
পাকিস্তানের বর্তমান দলটিকে খুবই ভারসাম্যপূর্ণ উল্লেখ করে অধিনায়ক বলেন, পাকিস্তানের সেরা খেলোয়াড়দের নিয়ে সেরা দলটা নির্বাচকরা গড়েছেন। বেশ কিছু সময় ধরে এই ফরম্যাটের ক্রিকেটে আমরা খুবই ভালো করছি।"
সংবাদ সম্মেলনজুড়ে স্বাভাবিকভাবেই উঠলো ভারত-পাকিস্তান লড়াইয়ের প্রসঙ্গ। চির প্রতিদ্বন্দ্বী দলে ফিরেছেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, যুবরাজ সিং, সুরেশ রায়নার মতো অভিজ্ঞ ক্রিকেটাররা। তবুও প্রথম ম্যাচের প্রতিপক্ষকে হারানোর ব্যাপারে আত্মবিশ্বাসী হাফিজ।
"এশিয়া কাপে তাদের হারিয়েছি। তাদের দলে কে এলো, তাতে কোনো পার্থক্য হবে না।"
আর ভারত-পাকিস্তান ম্যাচে সবসময়ই অনেক চাপ থাকলেও তা উপভোগের কথাও জানালেন হাফিজ।
বাংলাদেশের পিচে স্পিনাররা যে বাড়তি সুবিধা পাবেন, তা জানাই আছে হাফিজের।
"কন্ডিশন আপানাকে বাড়তি কিছু সুবিধা দেবে, এটা দলের সেরা সমন্বয় খুঁজে পেতে সাহায্য করে। উপমহাদেশে স্পিনাররা বিশাল ভূমিকা রাখে। তারা এই পরিবেশটা উপভোগই করবেন।"
