২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টি-টোয়েন্টি সিরিজ অস্ট্রেলিয়ার

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার ঠিক আগে দারুণ সাফল্য অস্ট্রেলিয়ার ঘরে। তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে সহজেই ৬ উইকেটে হারিয়ে ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2014, 01:22 AM

Updated : 01 Sep 2026, 12:36 PM

অস্ট্রেলিয়াকে জেতালেন ‘বুড়ো’ হজ

প্রথম ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ার পর দ্বিতীয় ম্যাচ ৫ উইকেটে জিতেছিল অস্ট্রেলিয়া।শুক্রবার সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে টস হেরে ব্যাট করতে নেমে অস্ট্রেলীয় বোলারদের নিয়ন্ত্রিত বোলিং ৭ উইকেটে ১২৮ রানের বেশি করতে দেয়নি দক্ষিণ আফ্রিকানদের।বলার মতো রান একজনেরই – ৪০ বলে দুটি করে চার ও ছক্কায় ৪১ করা কুইন্টন ডি ককের। দ্বিতীয়-সর্বোচ্চ ১৮ রান অ্যালবি মরকেলের।দুটি করে উইকেট নেন মিচেল স্টার্ক, গ্লেন ম্যাক্সওয়েল ও ব্র্যাড হগ।জবাবে ৫ ওভার হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া।অ্যারন ফিঞ্চ (২৭ বলে ৩৯) ও ক্যামেরন হোয়াইটের (১১ বলে ১৪) ২৯ বলে ৪৩ রানের উদ্বোধনী জুটির পর জয় নিয়ে ভাবতে হয়নি অতিথিদের।দুই উদ্বোধনী ব্যাটসম্যানের বিদায়ের পর শেন ওয়াটসন (২৮ বলে ৩৫), ম্যাক্সওয়েল (১২ বলে ১৭), অধিনায়ক জর্জ বেইলি (৭ বলে অপরাজিত ১২) ও ব্র্যাড হজের (৫ বলে অপরাজিত ১১) আক্রমণাত্মক ব্যাটিং সহজ জয় এনে দেয় অস্ট্রেলিয়াকে।সংক্ষিপ্ত স্কোর:দক্ষিণ আফ্রিকা: ২০ ওভারে ১২৮/৭ (ডি কক ৪১, আমলা ২, দু প্লেসি ৫, ডুমিনি ১৩, ডি ভিলিয়ার্স ১১, মিলার ২, অ্যালবি মরকেল ১৮, পার্নেল ১৭*, হেনড্রিক্স ১২*; স্টার্ক ২/১৬, ম্যাক্সওয়েল ২/১৯, হগ ২/৩১, হেনরিক্স ১/১৫)অস্ট্রেলিয়া: ১৫ ওভারে ১২৯/৪ (ফিঞ্চ ৩৯, হোয়াইট ১৪, ওয়াটসন ৩৫, ম্যাক্সওয়েল ১৭, বেইলি ১২*, হজ ১১*; তাহির ২/২১, পার্নেল ১/১৫, হেনড্রিক্স ১/২১)ম্যাচ সেরা: মিচেল স্টার্কসিরিজ সেরা: কুইন্টন ডি কক।