২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্যামুয়েলসের নৈপুণ্যে উইন্ডিজের জয়

মারলন স্যামুয়েলসের অলরাউন্ড নৈপুণ্যে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ইংল্যান্ডকে ২৭ রানে হারিয়েছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2014, 08:38 AM

Updated : 01 Sep 2026, 12:35 PM

রোববার বার্বাডোজের কেনসিংটন ওভালে ক্রিস গেইল দ্রুত ৪৩ রান তোলার পর স্যামুলেসের ঝড়ো ব্যাটিংয়ে ১৭০ রান করে ওয়েস্ট ইন্ডিজ।৪৬ বলে ৬৯ রান করে অপরাজিত থাকেন স্যামুয়েলস।জবাবে ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ২-১ ব্যবধানে হারানো ইংল্যান্ড নয় উইকেট হারিয়ে তুলতে পারে ১৪৩ রান।শুরু থেকে নিয়মিত উইকেট পড়তে থাকায় ১২তম ওভারে ইংল্যান্ডের স্কোর দাঁড়ায় ৭৩/৬। সেখান থেকে অলরাউন্ডার টিম ব্রেসনানের ২৯ বলে অপরাজিত ৪৭ রান অতিথিদের হারের ব্যবধানই কেবল কমিয়েছে।ওয়েস্ট ইন্ডিজ স্পিনার স্যামুয়েল বর্দি ১৭ রানের খরচায় নেন ৩ উইকেট। ২১ রানের বিনিময়ে ২ উইকেট নেন ম্যাচসেরা মারলন স্যামুয়েলস।সিরিজের বাকি দুটি টি-টোয়েন্টি ম্যাচ হবে ব্রিজটাউনে আগামী মঙ্গলবার ও বৃহস্পতিবার।বাংলাদেশে আগামী ১৬ মার্চ শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে এই সিরিজ খেলছে গতবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ ও ২০১০ সালের চ্যাম্পিয়ন ইংল্যান্ড।