২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এশিয়া কাপে শ্রীলঙ্কা চ্যাম্পিয়ন

ছয় বছর পর এশিয়া কাপের শিরোপা শ্রীলঙ্কার ঘরে। শনিবার অনুষ্ঠিত ফাইনালে লাসিথ মালিঙ্গার দুর্দান্ত বোলিং ও লাহিরু থিরিমান্নের দারুণ শতকের ওপরে ভর করে গতবারের চ্যাম্পিয়ন পাকিস্তানকে সহজেই ৫ উইকেটে হারিয়েছে তারা।

অনীক মিশকাত অনীক মিশকাত

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2014, 01:42 PM

Updated : 01 Sep 2026, 12:34 PM

এশিয়া কাপের ট্রফি নিয়ে গর্বিত শ্রীলঙ্কা দল। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এশিয়া কাপের ট্রফি নিয়ে গর্বিত শ্রীলঙ্কা দল। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

দলকে শিরোপা এনে দেয়ার পর শ্রীলঙ্কার অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউসের উল্লাস। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম দলকে শিরোপা এনে দেয়ার পর শ্রীলঙ্কার অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউসের উল্লাস। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শ্রীলঙ্কার জয়ের অন্যতম নায়ক লাহিরু থিরিমান্নের শতক উদযাপন। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম শ্রীলঙ্কার জয়ের অন্যতম নায়ক লাহিরু থিরিমান্নের শতক উদযাপন। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রানের জন্য ছুটছেন মাহেলা জয়াবর্ধনে ও লাহিরু থিরিমান্নে। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম রানের জন্য ছুটছেন মাহেলা জয়াবর্ধনে ও লাহিরু থিরিমান্নে। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কুমার সাঙ্গাকারাকে ফেরানোর পর বোলার সাঈদ আজমলকে ফাওয়াদ আলমের অভিনন্দন। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কুমার সাঙ্গাকারাকে ফেরানোর পর বোলার সাঈদ আজমলকে ফাওয়াদ আলমের অভিনন্দন। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

প্রথম ওয়ানডে শতকের পর দর্শকদের অভিবাদনের জবাব দিচ্ছেন ফাওয়াদ আলম। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রথম ওয়ানডে শতকের পর দর্শকদের অভিবাদনের জবাব দিচ্ছেন ফাওয়াদ আলম। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

উমর আকমলকে আউট করে লাসিথ মালিঙ্গার ৫ উইকেট পাওয়ার আনন্দ। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম উমর আকমলকে আউট করে লাসিথ মালিঙ্গার ৫ উইকেট পাওয়ার আনন্দ। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

অপরাজিত শতকের পথে ফাওয়াদ আলমের আক্রমণাত্মক শট। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম অপরাজিত শতকের পথে ফাওয়াদ আলমের আক্রমণাত্মক শট। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মিসবাহ-উল-হককে ফেরানোর পর বোলার লাসিথ মালিঙ্গাকে ঘিরে শ্রীলঙ্কানদের উল্লাস। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম মিসবাহ-উল-হককে ফেরানোর পর বোলার লাসিথ মালিঙ্গাকে ঘিরে শ্রীলঙ্কানদের উল্লাস। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফাইনালে ফাওয়াদ আলমের একটি রক্ষণাত্মক শট। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ফাইনালে ফাওয়াদ আলমের একটি রক্ষণাত্মক শট। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মিসবাহ ও ফাওয়াদের জুটিতে প্রাথমিক বিপর্যয় কাটায় পাকিস্তান। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম মিসবাহ ও ফাওয়াদের জুটিতে প্রাথমিক বিপর্যয় কাটায় পাকিস্তান। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

৬৫ রানের ইনিংস খেলার পথে লেগ সাইডে শট খেলছেন মিসবাহ-উল-হক। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ৬৫ রানের ইনিংস খেলার পথে লেগ সাইডে শট খেলছেন মিসবাহ-উল-হক। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

লাসিথ মালিঙ্গার মারাত্মক বোলিংয়ে ৫ ওভারের মধ্যেই বিদায় নেন পাকিস্তানের প্রথম তিন ব্যাটসম্যান। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম লাসিথ মালিঙ্গার মারাত্মক বোলিংয়ে ৫ ওভারের মধ্যেই বিদায় নেন পাকিস্তানের প্রথম তিন ব্যাটসম্যান। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মোহাম্মদ হাফিজের আউটের পর শ্রীলঙ্কার ক্রিকেটারদের উচ্ছ্বাস। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম মোহাম্মদ হাফিজের আউটের পর শ্রীলঙ্কার ক্রিকেটারদের উচ্ছ্বাস। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আহমেদ শেহজাদের বিদায়ে উদযাপন শ্রীলঙ্কার ক্রিকেটারদের। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম আহমেদ শেহজাদের বিদায়ে উদযাপন শ্রীলঙ্কার ক্রিকেটারদের। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

এশিয়ার ক্রিকেট-শ্রেষ্ঠত্বের লড়াই

২০০৮ সালে চতুর্থবারের মতো এশিয়া কাপ জয়ের পর গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের ফাইনালে কিছুতেই সাফল্যের দেখা পাচ্ছিল না শ্রীলঙ্কা। এরপর তিনটি বিশ্বকাপ ফাইনালে অর্থাৎ ২০১১ সালের ওয়ানডে এবং ২০০৯ ও ২০১২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে হেরেছে তারা।অবশেষে শনিবার শ্রীলঙ্কার শিরোপা জয়ের প্রতীক্ষা শেষ হলো। এই টুর্নামেন্টে সর্বোচ্চ পাঁচবারের চ্যাম্পিয়ন ভারতকেও স্পর্শ করলো তারা।মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে মালিঙ্গার মারাত্মক বোলিংয়ের পরও ফাওয়াদ আলমের শতকের সুবাদে ৫ উইকেটে ২৬০ রান করে পাকিস্তান।জবাবে ৪৬ ওভার ২ বলে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় প্রতিযোগিতার একমাত্র অপরাজিত দল শ্রীলঙ্কা।কৌশল পেরেরার সঙ্গে থিরিমান্নের ৫৬ রানের উদ্বোধনী জুটি শ্রীলঙ্কাকে ভালো সূচনা এনে দেয়। একাদশ ওভারের প্রথম দুই বলে কৌশল ও কুমার সাঙ্গাকারাকে ফিরিয়ে দিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগান সাঈদ আজমল।এই অফস্পিনারের হ্যাটট্রিক ঠেকিয়ে দেয়া মাহেলা জয়াবর্ধনের সঙ্গে থিরিমান্নের ১৫৬ রানের জুটিতে শ্রীলঙ্কার জয়ের ভিত রচিত। দলকে ২ উইকেটে ২১২ রানের শক্ত জায়গায় পৌঁছে দেয়ার পর বিদায় নেন জয়াবর্ধনে। তার ৯৩ বলে ৭৫ রানের দৃঢ়তাভরা ইনিংসে ছিল ৯টি চার ও একটি ছক্কা।তৃতীয় ওয়ানডে শতকে পৌঁছানোর পর আজমলের তৃতীয় শিকারে পরিণত হন থিরিমান্নে। তার ১০৮ বলে ১০১ রানের চমৎকার ইনিংসে ১৩টি চার থাকলেও কোনো ছক্কা নেই।থিরিমান্নের বিদায়ের সময় জয়ের জন্য শ্রীলঙ্কার মাত্র ১৪ রান প্রয়োজন ছিল। চতুরঙ্গ ডি সিলভাকে নিয়ে দলকে লক্ষ্যে পৌঁছে দিতে তেমন সমস্যা হয়নি অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউসের।এর আগে খেলার শুরুতে পর-পর তিন ওভারে তিন উইকেট নিয়ে পাকিস্তানকে চাপে ফেলে দেন মালিঙ্গা।ম্যাচের প্রথম ওভারের শেষ বলে শারজিল খানকে থিসারা পেরেরা এবং তৃতীয় ওভারের শেষ বলে আহমেদ শেহজাদকে উইকেটরক্ষক সাঙ্গাকারার ক্যাচে পরিণত করেন তিনি। পঞ্চম ওভারে আবার আঘাত। আবারো সাঙ্গাকারার গ্লাভসবন্দী হয়ে বিদায় নেন মোহাম্মদ হাফিজ।১৮ রানে প্রথম তিন ব্যাটসম্যানের বিদায়ের পর অধিনায়ক মিসবাহ-উল-হকের সঙ্গে ১২২ রানের জুটি গড়ে প্রতিরোধ গড়েন ফাওয়াদ। প্র্রাথমিক ধাক্কা সামাল দিলেও দুজনের রান তোলার গতি ছিল খুব ধীর।টানা তিন ম্যাচে ব্যর্থতার পর রানের দেখা পাওয়া মিসবাহকে থিসারা পেরেরার ক্যাচে পরিণত করে ৩২ ওভার ১ বল স্থায়ী জুটিটা ভাঙ্গেন মালিঙ্গা। ৩৭তম অর্ধশতকের দেখা পাওয়া মিসবাহর ৯৮ বলে ৬৫ রানের ইনিংসে ছিল ৩টি চার ও ২টি ছক্কা।এরপর পঞ্চম উইকেটে উমর আকমলের সঙ্গে মাত্র ৭৮ বলে ১১৫ রানের চমৎকার জুটি উপহার দেন ওয়ানডেতে প্রথম শতকের দেখা পাওয়া ফাওয়াদ। ১১৪ রানে অপরাজিত এই বাঁহাতি ব্যাটসম্যানের ১৩৪ বলের ইনিংসটি ৮টি চার ও ৩টি ছক্কায় সাজানো।ইনিংসের শেষ ওভারে মালিঙ্গার পঞ্চম শিকারে পরিণত হওয়ার আগে ৪২ বলে ৭টি চারের সাহায্যে ৫৯ রান করেন আকমল।ওয়ানডেতে সপ্তমবারের মতো পাঁচ উইকেট নেয়ার জন্য মালিঙ্গার খরচ ৫৬ রান। ফাইনালের সেরা খেলোয়াড়ও তিনি।৫ ম্যাচে দুটি শতকসহ ৫৫.৮ গড়ে প্রতিযোগিতার সর্বোচ্চ ২৭৯ রান করে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন থিরিমান্নে।সংক্ষিপ্ত স্কোর:পাকিস্তান: ৫০ ওভারে ২৬০/৫ (শারজিল ৮, শেহজাদ ৫, হাফিজ ৩, মিসবাহ ৬৫, ফাওয়াদ ১১৪*, আকমল ৫৯, আফ্রিদি ০*; মালিঙ্গা ৫/৫৬)শ্রীলঙ্কা: ৪৬.২ ওভারে ২৬১/৫ (কৌশল ৪২, থিরিমান্নে ১০১, সাঙ্গাকারা ০, জয়াবর্ধনে ৭৫, প্রিয়াঞ্জন ১৩, ম্যাথিউস ১৬*, চতুরঙ্গ ৬*; আজমল ৩/২৬, জুনায়েদ ১/৫৬, তালহা ১/৫৬)ম্যাচ সেরা: লাসিথ মালিঙ্গাটুর্নামেন্ট সেরা: লাহিরু থিরিমান্নে।