২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জো রুটকে নিয়ে ইংল্যান্ডের সংশয়

টি-টোয়েন্টি বিশ্বকাপে জো রুটকে পাওয়া নিয়ে সংশয়ে ইংল্যান্ড। ডান হাতের বুড়ো আঙুলে চোট পাওয়ায় টি-টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে বড় আসরে এই মিডল অর্ডার ব্যাটসম্যানের খেলা অনিশ্চিত।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2014, 04:09 PM

Updated : 01 Sep 2026, 12:34 PM

আগামী ১৬ মার্চ থেকে বাংলাদেশে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে সরাসরি ‘সুপার টেন’-এ অংশ নেয়ার সুযোগ পাওয়া ইংল্যান্ডের প্রথম ম্যাচ ২২ মার্চ, নিউজিল্যান্ডের বিপক্ষে।ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৯ মার্চ থেকে শুরু হতে যাওয়া তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অবশ্য খেলা হচ্ছে না রুটের।ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) জানিয়েছে, “জো রুটের আঙুলে চিড় ধরেছে। বিশেষজ্ঞ চিকিৎসককে দেখানোর জন্য সে দেশে ফিরে আসছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে সে খেলবে না। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে তার খেলার ব্যাপারে এখনও সিদ্ধান্ত হয়নি।”গত বুধবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ ওয়ানডেতে ব্যাট করার সময় আঙুলে ব্যথা পান রুট। তবে আহত আঙুল নিয়েই ক্যারিয়ারের প্রথম ওয়ানডে শতক করেন তিনি। তার ১০৭ রানের দারুণ ইনিংসের সুবাদে ম্যাচটি ২৫ রানে জিতে ২-১ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করেছে ইংল্যান্ড।