২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সর্বোচ্চ রান করেও বাংলাদেশের হার

ওয়ানডেতে নিজেদের সর্বোচ্চ সংগ্রহ গড়েও জেতা হল না বাংলাদেশের। রোমাঞ্চকর লড়াইয়ে ১ বল বাকি থাকতে স্বাগতিকদের ৩ উইকেটে হারিয়ে টানা এশিয়া কাপের ফাইনালে চলে গেছে শিরোপাধারী পাকিস্তান।

অনীক মিশকাত অনীক মিশকাত

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2014, 01:38 PM

Updated : 01 Sep 2026, 12:33 PM

পাকিস্তানকে নাটকীয় জয় এনে দিয়ে উমর আকমলের উল্লাস। ছবি: আসাদুজ্জামান প্রামানিক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম পাকিস্তানকে নাটকীয় জয় এনে দিয়ে উমর আকমলের উল্লাস। ছবি: আসাদুজ্জামান প্রামানিক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শহীদ আফ্রিদি আউট, উচ্ছ্বসিত বাংলাদেশ দল। ছবি: আসাদুজ্জামান প্রামানিক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম শহীদ আফ্রিদি আউট, উচ্ছ্বসিত বাংলাদেশ দল। ছবি: আসাদুজ্জামান প্রামানিক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আব্দুর রেহমানকে ফিরিয়ে দেয়া বোলার মাহমুদুল্লাহকে এনামুল হকের অভিনন্দন। ছবি: আসাদুজ্জামান প্রামানিক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম আব্দুর রেহমানকে ফিরিয়ে দেয়া বোলার মাহমুদুল্লাহকে এনামুল হকের অভিনন্দন। ছবি: আসাদুজ্জামান প্রামানিক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শতক করে বোল্ড হয়ে গেলেন আহমেদ শেহজাদ। ছবি: আসাদুজ্জামান প্রামানিক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম শতক করে বোল্ড হয়ে গেলেন আহমেদ শেহজাদ। ছবি: আসাদুজ্জামান প্রামানিক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শোয়েব মাকসুদ আউট হওয়ার পর বাংলাদেশ দলের উল্লাস। ছবি: আসাদুজ্জামান প্রামানিক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম শোয়েব মাকসুদ আউট হওয়ার পর বাংলাদেশ দলের উল্লাস। ছবি: আসাদুজ্জামান প্রামানিক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মিসবাহ-উল-হক বোল্ড, বোলার সাকিব আল হাসানকে সতীর্থদের অভিনন্দন। ছবি: আসাদুজ্জামান প্রামানিক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম মিসবাহ-উল-হক বোল্ড, বোলার সাকিব আল হাসানকে সতীর্থদের অভিনন্দন। ছবি: আসাদুজ্জামান প্রামানিক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

অফ সাইডে আহমেদ শেহজাদের একটি শট। ছবি: আসাদুজ্জামান প্রামানিক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম অফ সাইডে আহমেদ শেহজাদের একটি শট। ছবি: আসাদুজ্জামান প্রামানিক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শতক করার পর মাঠেই প্রতিপক্ষ খেলোয়াড়ের অভিনন্দন পেলেন এনামুল ছবি: আসাদুজ্জামান প্রামানিক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম শতক করার পর মাঠেই প্রতিপক্ষ খেলোয়াড়ের অভিনন্দন পেলেন এনামুল ছবি: আসাদুজ্জামান প্রামানিক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাংলাদেশকে ভালো শুরু এন দেয়ার পথে ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় অর্ধ শতক করেছেন এনামুল হক ছবি: আসাদুজ্জামান প্রামানিক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বাংলাদেশকে ভালো শুরু এন দেয়ার পথে ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় অর্ধ শতক করেছেন এনামুল হক ছবি: আসাদুজ্জামান প্রামানিক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

এনামুলের পর অর্ধশতক পেলেন ইমরুল কায়েসও ছবি: আসাদুজ্জামান প্রামানিক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এনামুলের পর অর্ধশতক পেলেন ইমরুল কায়েসও ছবি: আসাদুজ্জামান প্রামানিক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

পাকিস্তানের বিপক্ষে টস জিতলেন বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম-ছবি: আসাদুজ্জামান প্রামানিক/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম পাকিস্তানের বিপক্ষে টস জিতলেন বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম-ছবি: আসাদুজ্জামান প্রামানিক/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে এনামুল হকের শতকে ৩ উইকেটে ৩২৬ রান করে বাংলাদেশ। জবাবে এক বল বাকি থাকতে ৭ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান। ফাইনালে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।লক্ষ্য তাড়া করতে নেমে মোহাম্মদ হাফিজের সঙ্গে আহমেদ শেহজাদের ৯৭ রানের জুটি পাকিস্তানকে ভালো সূচনা এনে দেয়। হাফিজকে ইমরুলের ক্যাচে পরিণত করে দলকে প্রথম সাফল্য এনে দেয়ার কৃতিত্ব মুমিনুলের।এরপর মিসবাহ-উল-হক ও শোয়েব মাকসুদের দ্রুত বিদায়ে চাপে পড়ে পাকিস্তান। তবে ফাওয়াদ আলমের সঙ্গে শেহজাদের ১০৫ রানের জুটি স্বস্তি ফেরায় অতিথি শিবিরে।আব্দুর রাজ্জাকের বলে বোল্ড হয়ে বিদায় নেয়ার আগে ১০৩ রান করেন শেহজাদ। তার ১২৩ বলের ইনিংসে ছিল ১২টি চার ও ১টি ছক্কা।দ্রুত রান তোলার জন্য ব্যাটিং অর্ডারে আগে নামানো রেহমান সাফল্য পাননি। ৪২তম ওভারে তার বিদায়ের পর শহীদ আফ্রিদির ঝড়ো ব্যাটিংয়ে দ্রুত রান তুলতে থাকে পাকিস্তান।ব্যক্তিগত ৫২ রানে সাকিবের বল স্ট্যাম্পে লাগার পরও বেল না পড়ায় বেঁচে যান আফ্রিদি। পরের ওভারেই আল-আমিন হোসেনের বলে আকাশে তুলেও মুশফিকের ব্যর্থতায় জীবন পান তিনি।এরপর বেশিক্ষণ টিকতে পারেননি আফ্রিদি; সাকিবের সরাসরি থ্রোয়ে রান-আউট হয়ে যান। কিন্তু তার আগেই করে দিয়ে যান বাংলাদেশের সর্বনাশ। মাত্র ১৮ বলে অর্ধশতক করেন তিনি।৫৯ রান করা আফ্রিদির ২৫ বলের ইনিংসে ছিল ২টি চার ও ৭টি ছক্কা। ফাওয়াদের সঙ্গে ৫.৩ ওভারে ৬৯ রানের জুটি গড়েন তিনি।শেষ ওভার রান-আউট হওয়ার আগে ৭৪ রান করেন ফাওয়াদ। তার ৭০ বলের ইনিংসে ছিল ৪টি চার ও ২টি ছক্কা। আল-আমিনের করা সেই ওভারের পঞ্চম বলে চার হাঁকিয়ে দলকে জয় এনে দেন আকমল। ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহও হয়ে যায় ম্লান।অথচ উদ্বোধনী জুটিতে এনামুলের সঙ্গে দেড়শ’ রানের চমৎকার জুটি উপহার দিয়েছিলেন ইমরুল কায়েস। ২০১১ সালের ডিসেম্বরের পর প্রথম ওয়ানডে খেলতে নেমে অর্ধশতক পান এই বাঁহাতি ব্যাটসম্যান।১১তম ওভারটি করতে আসা আব্দুর রেহমানের প্রথম তিনটি বলই ছিল বিমার। তাই আর বল করার সুযোগ হয়নি দলে ফেরা এই বাঁহাতি স্পিনারের। তার বোলিং ফিগার তাই শূন্য বলে ৮ রান!বিশেষজ্ঞ স্পিনারের ১০ ওভার কে করবে সেই দুর্ভাবনার মধ্যে নিয়মিত বোলারদের ছন্দপতন অতিথিদের বিপদ আরো বাড়ায়। তালহার করা ১৬তম ওভারে ২১ রান নিয়ে অতিথিদের বোলিং আরো এলোমেলো করে দেন এনামুল-ইমরুল।মোহাম্মদ তালহার বলে ইমরুল উইকেটরক্ষক উমর আকমলের গ্লাভসবন্দী হলে ভাঙে ২৮.৪ ওভার স্থায়ী জুটি। ৫৯ রান করা ইমরুলের ৭৫ বলের ইনিংসে ছিল ৫টি চার ও ২টি ছক্কা।দ্বিতীয় উইকেটে মুমিনুল হকের সঙ্গে ৫৪ রানের আরেকটি ভালো জুটি উপহার দেন এনামুল। শতরানে পৌঁছেই রানের গতি বাড়ানোর চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু সাঈদ আজমলের বল তুলে মারতে গিয়ে আহমেদ শেহজাদের হাতে ধরা পড়েন তিনি।১০০ রান করা এনামুলের ১৩২ বলের ইনিংসটি সাজানো ৬টি চার ও ৪টি ছক্কায়। ওয়ানডেতে এটি তার দ্বিতীয় শতক।তৃতীয় উইকেটে অধিনায়ক মুশফিকুর রহিমের সঙ্গে মাত্র ৫.১ ওভারে ৪৫ রানের জুটি গড়েন মুমিনুল। টুর্নামেন্টে টানা দ্বিতীয় অর্ধশতকে পৌঁছে আজমলের দ্বিতীয় শিকারে পরিণত হন মুমিনুল (৫১)। তার ৪৭ বলের ইনিংসে ছিল ৬টি চার।চতুর্থ উইকেটে মুশফিক ও নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফেরা সাকিব আল হাসানের ঝড়ো ব্যাটিংয়ে মাত্র ৫.৪ ওভারে ৭৭ রান তুলে বাংলাদেশ। ৫১ রানে অপরাজিত মুশফিকের ৩৩ বলের ইনিংসে ছিল ৮টি চার। আর সাকিব তো ছিলেন রীতিমত খুনে মেজাজে। ৪৪ রানে অপরাজিত এই বাঁহাতি ব্যাটসম্যানের ১৬ বলের ইনিংসে ছিল ৬টি চার ও ২টি ছক্কা।ভালো ভিত পাওয়ার পর শেষ ১১ ওভারে ১২২ রান তোলে বাংলাদেশ। ঝড়ের হাত থেকে রক্ষা পাননি দলের সেরা বোলার আজমলও। প্রথম ৬ ওভারে মাত্র ৯ রান দিলেও তার শেষ ৪ ওভার থেকে ৫২ রান নেন স্বাগতিক ব্যাটসম্যানরা।ওয়ানডেতে বাংলাদেশের আগের সর্বোচ্চ ছিল জিম্বাবুয়ের বিপক্ষে ৮ উইকেটে ৩২০ রান। ২০০৯ সালের অগাস্টে বুলাওয়ায়োয় এই রান করেছিল বাংলাদেশ।আর পাকিস্তানের বিপক্ষে এই প্রথম ওয়ানডেতে তিনশ’ পার হল বাংলাদেশের সংগ্রহ। ২০০৮ সালের এপ্রিলে লাহোরে পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটে ২৮৫ ছিল আগের সর্বোচ্চ।সংক্ষিপ্ত স্কোর:বাংলাদেশ: ৫০ ওভারে ৩২৬ (এনামুল ১০০, ইমরুল ৫৯, মুমিনুল ৫১, মুশফিক ৫১*, সাকিব ৪৪*; আজমল ২/৬১, তালহা ১/৬৮)পাকিস্তান: (শেহজাদ ১০৩, হাফিজ ৫২, মিসবাহ ৪, মাকসুদ ২, ফাওয়াদ, রেহমান ৮, আফ্রিদি ৫৯, আকমল ১৪*, মুমিনুল ২/৩৭, মাহমুদুল্লাহ ১/৪৭, সাকিব ১/৫৩, রাজ্জাক ১/৭২ )ম্যান অব দ্যা ম্যাচ: শহীদ আফ্রিদি