২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্লার্কের শতকের পর বৃষ্টির তাণ্ডব

কেপ টাউনে তৃতীয় ও শেষ টেস্টে মাইকেল ক্লার্কের দারুণ এক শতকের পর বৃষ্টি হানা দিয়েছে। রোববার দ্বিতীয় দিনে বৃষ্টির তাণ্ডবে ৪০ ওভারও খেলা হতে পারেনি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2014, 09:15 PM

Updated : 01 Sep 2026, 12:32 PM

ক্লার্কের অপরাজিত ১৬১ রানের অনবদ্য ইনিংসের সুবাদে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৭ উইকেটে ৪৯৪ রান।৯২ রান নিয়ে দিন শুরু করা অস্ট্রেলিয়ার অধিনায়ককে ২৭তম টেস্ট শতকের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়েছে। ৯৯ রানেই আটকে ছিলেন ২৪ বল।তবে ২১৫তম বলে তিন অঙ্ক স্পর্শ করার পর পেছন ফিরে তাকাতে হয়নি। টেস্ট ক্যারিয়ারে দশমবারের মতো দেড় শ’ পেরিয়ে যাওয়া ক্লার্কের ৩০১ বলের অধিনায়কোচিত ইনিংসে চারের সংখ্যা ১৭টি।তবে ১৬ রানের জন্য পঞ্চম শতকের দেখা পাননি স্টিভেন স্মিথ। ৫০ রান নিয়ে ব্যাট করতে নেমে ৮৪ রান করে আউট হয়ে গেছেন তিনি। ক্লার্ক-স্মিথের চতুর্থ উইকেট জুটির অবদান ১৮৪ রান।স্মিথের বিদায়ের পর সিরিজে প্রথমবারের মতো খেলতে নামা শেন ওয়াটসনের ৩২ বলে তিন ছক্কা ও দুই চার সমৃদ্ধ ৪০ রান সাড়ে চার শ’র ওপরে পৌঁছে দেয় অতিথিদের।ওয়াটসনকে থামিয়েছেন জেপি ডুমিনি। পর-পর দুই বলে ব্র্যাড হ্যাডিন ও মিচেল জনসনও এই অনিয়মিত স্পিনারের শিকার।এরপর বেশিক্ষণ খেলা হতে পারেনি। দ্বিতীয় সেশনের পানি-পানের বিরতির কিছুক্ষণ পর বৃষ্টি আর ঝোড়ো হাওয়া দ্বিতীয় দিনের খেলার সমাপ্তি টেনে দিয়েছে।অস্ট্রেলিয়া প্রথম ও দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্ট জেতায় সিরিজে আপাতত সমতা। ঘরের মাঠে ৪৪ বছর অস্ট্রেলিয়াকে টেস্ট সিরিজে হারাতে পারেনি দক্ষিণ আফ্রিকানরা।সংক্ষিপ্ত স্কোর:অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ৪৯৪/৭ (রজার্স ২৫, ওয়ার্নার ১৩৫, ডুলান ২০, ক্লার্ক ১৬১*, স্মিথ ৮৪, ওয়াটসন ৪০, হ্যাডিন ১৩, জনসন ০, হ্যারিস ৪*; ডুমিনি ৪/৭৩, স্টেইন ১/৪৪, এলগার ১/৯৯, ফিল্যান্ডার ১/১১৬)।