২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিল্ডিং নিয়ে ফারুকের দুশ্চিন্তা

বাংলাদেশ দলের ফিল্ডিং নিয়ে ভীষণ চিন্তিত প্রধান নির্বাচক ফারুক আহমেদ। শনিবার এশিয়া কাপে আফগানিস্তানের কাছে ৩২ রানের হার বিশ্বাস করতেই কষ্ট হচ্ছে তার।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2014, 07:01 PM

Updated : 01 Sep 2026, 12:32 PM

রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ফারুক বলেন, “আমি কখনো ভাবতেই পারিনি বাংলাদেশ আফগানিস্তানের কাছে হারবে। এই হারে আমি ভীষণ কষ্ট পেয়েছি। এতো ক্যাচ ছাড়লে জেতা সম্ভব নয়। ফিল্ডিংয়ের এই দুরবস্থা হঠাৎ করে হয়নি। এটা এক দিনের নয়, অনেক দিনের রেশ।”জাতীয় দলের সাবেক এই অধিনায়ক মনে করেন, কয়েকজন তারকা ক্রিকেটারের অনুপস্থিতি এবং দলের কয়েকজন গুরুত্বপূর্ণ সদস্যের ছন্দহীনতা বাংলাদেশকে বিপদে ফেলে দিয়েছে।“কয়েকজন কার্যকর খেলোয়াড়ের হঠাৎ ছন্দ হারিয়ে ফেলা দলের জন্য মোটেও ভালো হয়নি। এই ধাক্কা সামাল দেয়া সম্ভব হচ্ছে না।”আফগানিস্তানের কাছে হেরে যাওয়ার পর অধিনায়ক মুশফিকুর রহিমও ফিল্ডিং নিয়ে হতাশা প্রকাশ করেন। ৯০ রানে অপরাজিত আসগর স্তানিকজাই অন্তত দুবার সহজ ক্যাচ দিয়েও বেঁচে যান।খেলা শেষে মুশফিক বলেন, “ফিল্ডিংয়ে কোথায় সমস্যা তা যদি জানতাম, তাহলে তো এক দিনেই সমস্যার সমাধান করে ফেলতাম। অনুশীলনে আমরা ভালো করার যথাসাধ্য চেষ্টা করছি। একটা ক্যাচের গুরুত্ব কী, খেলোয়াড়রা তা ভালো মতোই জানে।”ভারতের বিপক্ষে আগের ম্যাচে একবার ‘জীবন’ পাওয়া বিরাট কোহলির দুর্দান্ত শতকের কাছে হার মানতে হয়েছে বাংলাদেশকে।