২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৩ সিরিজ খেলতে কক্সবাজারে বাংলাদেশের মেয়েরা

পাকিস্তান ও ভারতের বিপক্ষে সীমিত ওভারের তিনটি সিরিজ খেলতে কক্সবাজার পৌঁছেছে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2014, 04:59 PM

Updated : 22 Aug 2022, 05:48 PM

রোববার বেলা ১১টার দিকে কক্সবাজার পৌঁছায় স্বাগতিক দল।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মহিলা বিভাগের সভাপতি এমএ আওয়াল চৌধুরী জানান, পাকিস্তান মহিলা দলের রোববারই কক্সবাজার পৌঁছানোর কথা রয়েছে। আর ভারত মহিলা দল পৌঁছাবে ৭ মার্চ।

পাকিস্তানের বিপক্ষে ৪ ও ৬ মার্চ দুটি ওয়ানডে খেলবে বাংলাদেশ। দুটি ম্যাচই শুরু হবে সকাল ৯টায়।

৮ ও ১৫ মার্চ একই প্রতিপক্ষের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি খেলবে সালমা খাতুনের দল। দুটি খেলাই শুরু হবে বেলা ১টায়।

অবশ্য এর মাঝেই ভারতের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। ৯, ১১ ও ১৩ মার্চ তিনটি ম্যাচই শুরু হবে বেলা ১টায়।

সবগুলো ম্যাচেরই ভেন্যু শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।