কেপ টাউনে বড় সংগ্রহের পথে অস্ট্রেলিয়া
ডেভিড ওয়ার্নারের শতক ও অধিনায়ক মাইকেল ক্লার্কের শতকের কাছাকাছি ইনিংসের সুবাদে কেপ টাউনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় ও শেষ টেস্টে বড় সংগ্রহ গড়ার দিকে এগিয়ে যাচ্ছে অস্ট্রেলিয়া। শনিবার প্রথম দিন শেষে টসজয়ী অতিথিদের স্কোর ৩৩১/৩।
সপ্তম টেস্ট শতকের দেখা পাওয়া ওয়ার্নারের ব্যাট থেকে এসেছে ১৩৫ রান। ১৫২ বলের অনবদ্য ইনিংসটি সাজানো ১২টি চার ও একটি ছক্কায়।২৭তম শতকের সামনে দাঁড়িয়ে থাকা ক্লার্ক ব্যাট করছেন ৯২ রান নিয়ে। চতুর্থ উইকেটে অধিনায়কের সঙ্গে ১১৪ রানের অবিচ্ছিন্ন জুটি গড়া স্টিভেন স্মিথ অপরাজিত আছেন ৫০ রানে।দক্ষিণ আফ্রিকানদের জন্য দুঃসংবাদ, পায়ের পেশিতে (হ্যামস্ট্রিং) টান পড়ায় ডেল স্টেইন ১০ ওভার ১ বলের বেশি করতে পারেননি। স্বাগতিক দলের বোলিং কোচ অ্যালান ডোনাল্ড জানিয়েছেন, রোববার খেলা শুরু হওয়ার আগে ফিটনেস টেস্টের সামনে দাঁড়াতে হবে টেস্ট র্যাঙ্কিংয়ের এক নম্বর বোলারকে।সংক্ষিপ্ত স্কোর:অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ৩৩১/৩ (রজার্স ২৫, ওয়ার্নার ১৩৫, ডুলান ২০, ক্লার্ক ৯২*, স্মিথ ৫০*; ডুমিনি ১/৩৭, স্টেইন ১/৪৪, ফিল্যান্ডার ১/৬৬)।
