নাইট উপাধি পেলেন অ্যামব্রোস, রিচার্ডসন ও রবার্টস
ওয়েস্ট ইন্ডিজের তিন কিংবদন্তি রিচি রিচার্ডসন, কার্টলি অ্যামব্রোস ও অ্যান্ডি রবার্টস নাইট উপাধি পেয়েছেন।
অ্যান্টিগাতে শুক্রবার ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ডের প্রথম ওয়ানডে ম্যাচের বিরতির সময় তাদের এই সম্মানে ভূষিত করা হয়।
অ্যান্ডি রবার্টস
রিচি রিচার্ডসন
এ নিয়ে ওয়েস্ট ইন্ডিজের নাইট উপাধি পাওয়া ক্রিকেটারের সংখ্যা দাঁড়ালো ১১ জনে।
অ্যান্টিগাতে বাংলাদেশের বোলারদের পরামর্শ দিচ্ছেন অ্যান্ডি রবার্টস। ছবি: টাইগার ক্রিকেট ডটকম
অ্যান্টিগার প্রথম ক্রিকেটার হিসেবে টেস্ট ক্রিকেট খেলা রবার্টস এক সময় বাংলাদেশ দলের বোলিং উপদেষ্টা ছিলেন। ২০০৯ সালে আইসিসির হল অব ফেমে স্থান পান তিনি। সেখানে অ্যামব্রোস তার সঙ্গী হন ২০১১ সালে।
