কোহলির শতকে হারলো বাংলাদেশ
দলকে সামনে থেকে নেতৃত্ব দেয়ার উদাহরণ গড়ে শতক করেছেন দুই অধিনায়কই। কিন্তু ভারতের বিরাট কোহলিতে ম্লান হয়ে গেল বাংলাদেশের মুশফিকুর রহিমের অনবদ্য ব্যাটিং। এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচটি তাই সহজেই ৬ উইকেটে জিতে নিল ভারত।
শতক করার পর উচ্ছ্বাস ভারতের অধিনায়ক বিরাট কোহলির। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম শতক করার পর উচ্ছ্বাস ভারতের অধিনায়ক বিরাট কোহলির। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
অজিঙ্কা রাহানের সঙ্গে বিরাট কোহলির জুটি ভারতের জয়ের ভিত গড়ে দেয়। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম অজিঙ্কা রাহানের সঙ্গে বিরাট কোহলির জুটি ভারতের জয়ের ভিত গড়ে দেয়। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
জিয়াউর রহমানের বলে বোল্ড হয়ে ফেরত আসছেন রোহিত শর্মা। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জিয়াউর রহমানের বলে বোল্ড হয়ে ফেরত আসছেন রোহিত শর্মা। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
শিখর ধাওয়ানকে এলবিডব্লিউ করা আবদুর রাজ্জাককে ঘিরে বাংলাদেশের ক্রিকেটারদের উদযাপন। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম শিখর ধাওয়ানকে এলবিডব্লিউ করা আবদুর রাজ্জাককে ঘিরে বাংলাদেশের ক্রিকেটারদের উদযাপন। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
জিয়াউর রহমানের বলে বোল্ড হয়ে গেলেন রোহিত শর্মা। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জিয়াউর রহমানের বলে বোল্ড হয়ে গেলেন রোহিত শর্মা। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
শত রানের জুটি গড়েন এনামুল ও মুশফিকুর। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম শত রানের জুটি গড়েন এনামুল ও মুশফিকুর। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
অর্ধশতকের পর ব্যাট তুললেন এনামুল হক। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম অর্ধশতকের পর ব্যাট তুললেন এনামুল হক। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
আউট হয়ে ফিরছেন মুমিনুল হক, পেছনে ভারতীয় ক্রিকেটারদের উদযাপন। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম আউট হয়ে ফিরছেন মুমিনুল হক, পেছনে ভারতীয় ক্রিকেটারদের উদযাপন। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
অর্ধশতকের পথে মুশফিকুর রহিমের একটি শট। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম অর্ধশতকের পথে মুশফিকুর রহিমের একটি শট। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
অর্ধশতক করার পথে এনামুল হকের একটি শট। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম অর্ধশতক করার পথে এনামুল হকের একটি শট। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
অর্ধশতকের পর ব্যাট তুললেন এনামুল হক। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম অর্ধশতকের পর ব্যাট তুললেন এনামুল হক। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
নিজের বলেই শামসুর রহমানের ক্যাচ ধরলেন মোহাম্মদ সামি। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিজের বলেই শামসুর রহমানের ক্যাচ ধরলেন মোহাম্মদ সামি। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
অল্প রানেই শামসুরের বিদায়ের পর নির্ভার ভারতীয় ক্রিকেটাররা। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম অল্প রানেই শামসুরের বিদায়ের পর নির্ভার ভারতীয় ক্রিকেটাররা। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
বাংলাদেশের প্রেরণা ইতিহাস
বুধবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ২৭৯ রান করে বাংলাদেশ। জবাবে ১ ওভার বাকি থাকতেই ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ভারত।
ষষ্ঠ ওভারে পেসার মোহাম্মদ সামিকে ফিরতি ক্যাচ দিয়ে শামসুর রহমানের বিদায়ে বাংলাদেশের শুরুটা ভালো হয়নি।
ইনিংস বড় করতে পারেননি বাঁহাতি ব্যাটসম্যান মুমিনুল হক। রবীচন্দ্রন অশ্বিনের বলে স্টাম্পিং হয়ে বিদায় নেয়ার আগে ২৯ বল ২৩ রান করেন তিনি।
৪৯ রানে ২ উইকেট হারিয়ে স্বাগতিকরা অস্বস্তিতে পড়লেও বাংলাদেশকে লড়াইয়ে ফেরান মুশফিক ও এনামুল হক। বরুণ অ্যারনের করা ৩৭তম ওভারের শেষ বলে এনামুল বোল্ড হয়ে গেলে ভাঙে ১৩৩ রানের চমৎকার জুটি।
ভারতের বিপক্ষে এটি বাংলাদেশের যে কোনো উইকেটে সর্বোচ্চ রানের জুটি। এর আগের সর্বোচ্চ জুটি ছিল তামিম ইকবাল ও জহরুল ইসলামের। গত এশিয়া কাপে দ্বিতীয় উইকেটে ১১৩ রান করেছিলেন এই দুজন।
৭৭ রান করা এনামুলের ১০৬ বলের ইনিংসে ছিল ৫টি চার ও ৩টি ছক্কা।
এনামুলের বিদায়ের পর নাঈম ইসলাম (১৩) ও নাসির হোসেন (১) দ্রুত তাকে অনুসরণ করলেও জিয়াউর রহমানকে সঙ্গে নিয়ে দলকে তিনশ’ রানের কাছাকাছি নিয়ে যাওয়ার কৃতিত্ব মুশফিকের।
খেলা শেষ হওয়ার তিন বল আগে বিদায় নেয়ার আগে ১১৭ রান করেন মুশফিক। তার ১১৩ বলের অধিনায়কোচিত ইনিংসটি ৭টি চার ও ২টি ছক্কা সমৃদ্ধ।
এই রান করার পথে ৩৯তম ওভারের শেষ বলে বরুণ অ্যারনের ‘বিমার’ বুকে লাগলে মাটিতে লুটিয়ে পড়েন মুশফিক। পরে সামলে উঠে আবার ব্যাটিং শুরু করেন তিনি। আগেও একটি ‘বিমার’ করায় অ্যারনকে আর শেষ বলটি করতে দেয়া হয়নি।
৫০ রানে ৪ উইকেট নেন মোহাম্মদ সামি।
বাংলাদেশের দুই পেসার মাশরাফি বিন মুর্তজা ও রুবেল হোসেনের আঁটোসাটো বোলিংয়ে শুরুতে রানের জন্য লড়াই করতে হয়েছে ভারতের দুই উদ্বোধনী ব্যাটসম্যানকে।
উদ্বোধনী জুটি ৫০ রান সংগ্রহ করার পরই বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন চোট কাটিয়ে দলে ফেরা আব্দুর রাজ্জাক। গেলেও সুইপ করতে গিয়ে এলবিডব্লিউ হয়ে বিদায় নেন শিখর ধাওয়ান।
পরের ওভারে রোহিত শর্মাকে বোল্ড করে ভারতকে চাপে ফেলে দেন এক সিরিজ পর দলে ফেরা জিয়াউর রহমান।
এক প্রান্তে কোহলির নির্ভরতা পেয়ে অন্য প্রান্তে দেখেশুনে খেলেছেন অজিঙ্কা রাহানে। তৃতীয় উইকেটে তাদের ৩২.৫ ওভার স্থায়ী ২১৩ রানের জুটিতে ভারত জয়ের দিকে এগিয়ে যায়।
রুবেল হোসেনের বলে বোল্ড হওয়ার আগে ১৩৬ রান করেন কোহলি। তার ১২২ বলের ইনিংসে ছিল ১৬টি চার ও ২টি ছক্কা। এটি কোহলির ১৯তম শতক, যার ১৭টিতেই জিতেছে ভারত। বাংলাদেশের বিপক্ষে তার তৃতীয় শতক।
এরপর বেশিক্ষণ টেকেননি রাহানেও। ৮৩ বলে ৭টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৭৩ রান করে সোহাগ গাজীর বলে বদলি ফিল্ডার ইমরুল কায়েসের হাতে ধরা পড়েন তিনি।
দুই সেট ব্যাটসম্যানের বিদায়ের পরও সহজ জয় পেতে কোনো সমস্যা হয়নি ভারতের। আম্বাতি রাইডু ও দীনেশ কার্তিক বাকি কাজটুকু সহজেই শেষ করেন।
ম্যাচের শেষ দিকে সীমানায় ফিল্ডিং করার সময় ডান কাঁধে ব্যথা পেয়ে মুশফিক মাঠ ছাড়ায় স্বাগতিকদের দুর্ভাবনা আরো বেড়েছে। শনিবার বাংলাদেশের দ্বিতীয় ম্যাচের প্রতিপক্ষ আফগানিস্তান।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ৫০ ওভারে ২৭৯/৭ (এনামুল ৭৭, শামসুর ৭, মুমিনুল ২৩, মুশফিক ১১৭, নাঈম ১৪, নাসির ১, জিয়া ১৮, সোহাগ ৩*, মাশরাফি ১*; সামি ৪/৫০, ভুবনেশ্বর ১/৪১, অশ্বিন ১/৫০, অ্যারন ১/৭৪)
ভারত: ৪৯ ওভারে ২৮০/৪ (রোহিত ২১, ধাওয়ান ২৮, কোহলি ১৩৬, রাহানে, আম্বাতি ৯*, কার্তিক ২*; জিয়া ১/২০, সোহাগ ১/৪৯, রাজ্জাক ১/৫৫, রুবেল ১/৬৩)
