অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারত ব্যর্থ
অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের শিরোপা ধরে রাখতে ব্যর্থ ভারত। শনিবার কোয়ার্টার-ফাইনালে ইংল্যান্ডের কাছে তিন উইকেটে হেরে গেছে গতবারের চ্যাম্পিয়নরা।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে আট উইকেটে ২২১ রান করে ভারত।সর্বোচ্চ ৬৮ রান করেন দীপক হুদা। দ্বিতীয় সর্বোচ্চ অপরাজিত ৫২ রান সরফরাজ খানের।৫৫ রানে তিন উইকেট নেন ইংল্যান্ডের পেসার ম্যাথিউ ফিশার।জবাবে ৪১ রানে তিন উইকেটে হারালেও ম্যাচসেরা বেন ডাকেটের ৬১ ও জো ক্লার্কের ৪২ রানের সুবাদে পাঁচ বল হাতে রেখে সেমি-ফাইনালে উত্তরণ নিশ্চিত করে ইংরেজ তরুণরা।ভারতের পক্ষে বাঁহাতি স্পিনার কুলদীপ যাদব ৪৬ রানে নেন তিন উইকেট।ভারত না পারলেও শেষ চারে উঠেছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। কোয়ার্টার-ফাইনালে শ্রীলঙ্কাকে ১২১ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে তারা।
