২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এশিয়া কাপে নেই ধোনি

এশিয়া কাপ শুরু হওয়ার ঠিক আগে ভারতের জন্য দুঃসংবাদ। আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশে শুরু হতে যাওয়া এশিয়ার সেরা ক্রিকেট টুর্নামেন্টে চোটের কারণে খেলতে পারবেন না তাদের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2014, 09:23 PM

Updated : 01 Sep 2026, 12:28 PM

ধোনির অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন বিরাট কোহলি। বদলি উইকেটরক্ষক হিসেবে দীনেশ কার্তিককে নিয়েছে ওয়ানডের বিশ্ব চ্যাম্পিয়নরা।ওয়েলিংটনে নিউ জিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্ট চলার সময় শরীরের বাঁ দিকের পেশিতে টান পড়ায় বাংলাদেশে আসতে পারছেন না ধোনি। নিউ জিল্যান্ড সফরে একটি ম্যাচেও জিততে না পারা ভারত বৃহস্পতিবার মুম্বাইয়ে ফিরেছে।ধোনির অনুপস্থিতিতে এর আগে আটটি ওয়ানডেতে ভারতকে নেতৃত্ব দিয়েছেন কোহলি। এর মধ্যে সাতটিতেই জয় পেয়েছে ‘টিম ইন্ডিয়া’। এবার কোহলির সামনে স্বদেশকে এশিয়া কাপের শিরোপা এনে দেয়ার চ্যালেঞ্জ।এশিয়া কাপে ভারতের প্রথম প্রতিপক্ষ স্বাগতিক বাংলাদেশ। ২৬ ফেব্রুয়ারি ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে হবে ম্যাচটি।