২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ ২ ওয়ানডেতে নেই কুলাসেকারা

বাংলাদেশের বিপক্ষে সিরিজের বাকি দু'টি ওয়ানডেতে থাকছেন না শ্রীলঙ্কার নুয়ান কুলাসেকারা। সোমবার প্রথম ওয়ানডেতে কুঁচকিতে চোট পাওয়া ডানহাতি এই পেসার ফিরে যাচ্ছেন দেশে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2014, 10:49 AM

Updated : 01 Sep 2026, 12:27 PM

টি-টোয়েন্টি সিরিজে সেরা খেলোয়াড় নুয়ান কুলাসেকারা চোটের কারণে খেলছেন না শেষ দু'টি ওয়ানডে। ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম টি-টোয়েন্টি সিরিজে সেরা খেলোয়াড় নুয়ান কুলাসেকারা চোটের কারণে খেলছেন না শেষ দু'টি ওয়ানডে। ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

এশিয়া কাপও খেলতে পারছেন না টি-টোয়েন্টি সিরিজের সেরা ক্রিকেটার কুলাসেকারা। তার বদলে বাংলাদেশে আসছেন আরেক পেসার ধাম্মিকা প্রসাদ।

শ্রীলঙ্কার টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে অবশ্য এখনও আছেন কুলাসেকারা।

৩০ বছর বয়সী প্রসাদ ১২টি ওয়ানডে খেলে ১৮টি উইকেট নিয়েছেন। অবশ্য শেষ ওয়ানডে তিনি খেলেছেন প্রায় দুই বছর আগে ২০১২ সালের মার্চে অস্টেলিয়ায় ত্রি-দেশীয় সিরিজে।