২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তালগোল পাকিয়ে হারলো বাংলাদেশ

শ্রীলঙ্কাকে অল্প রানে গুটিয়ে দেয়ার সুযোগ হাতছাড়া করার পর মোটামুটি লক্ষ্য তাড়া করতে নেমেও তালগোল পাকিয়ে ফেলেছে বাংলাদেশ। তাই প্রথম ওয়ানডেও টি-টোয়েন্টি সিরিজের মতো হতাশায় পুড়তে হয়েছে মুশফিক বাহিনীকে। শ্রীলঙ্কার কাছে এবার হার ১৩ রানে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2014, 12:57 PM

Updated : 01 Sep 2026, 12:26 PM

রুবেল হোসেনের রান আউটে বাংলাদেশ অলআউট, শ্রীলঙ্কা দলে খুশির জোয়ার। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। রুবেল হোসেনের রান আউটে বাংলাদেশ অলআউট, শ্রীলঙ্কা দলে খুশির জোয়ার। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

মাহমুদুল্লাহকে ফিরিয়ে দিয়ে শ্রীলঙ্কা দলের উচ্ছ্বাস। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। মাহমুদুল্লাহকে ফিরিয়ে দিয়ে শ্রীলঙ্কা দলের উচ্ছ্বাস। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

লেগ সাইডে একটি শট খেলছেন বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। লেগ সাইডে একটি শট খেলছেন বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

দুর্ভাগ্যজনকভাবে রান আউট হয়ে ফিরছেন অর্ধশতক করা শামসুর রহমান। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। দুর্ভাগ্যজনকভাবে রান আউট হয়ে ফিরছেন অর্ধশতক করা শামসুর রহমান। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

অর্ধশতক করার পর দর্শকদের অভিবাদনের জবাব দিচ্ছেন শামসুর রহমান। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। অর্ধশতক করার পর দর্শকদের অভিবাদনের জবাব দিচ্ছেন শামসুর রহমান। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

অর্ধশতকের পথে শামসুর রহমানের একটি শট। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। অর্ধশতকের পথে শামসুর রহমানের একটি শট। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

প্রথম ওয়ানডেতে পুল করছেন মুমিনুল হক। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। প্রথম ওয়ানডেতে পুল করছেন মুমিনুল হক। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

ইনিংসের দ্বিতীয় বলেই এনামুল হক আউট, শ্রীলঙ্কার ক্রিকেটাররা উল্লসিত। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ইনিংসের দ্বিতীয় বলেই এনামুল হক আউট, শ্রীলঙ্কার ক্রিকেটাররা উল্লসিত। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

সাকিবের দুর্দান্ত ফিল্ডিংয়ে রানআউট হয়ে মাঠ ছাড়ছেন দীনেশ চান্দিমাল। পেছনে বাংলাদেশের ক্রিকেটারদের উচ্ছ্বাস। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সাকিবের দুর্দান্ত ফিল্ডিংয়ে রানআউট হয়ে মাঠ ছাড়ছেন দীনেশ চান্দিমাল। পেছনে বাংলাদেশের ক্রিকেটারদের উচ্ছ্বাস। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

অর্ধশতক করার পথে থিসারা পেরেরার একটি শট। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম অর্ধশতক করার পথে থিসারা পেরেরার একটি শট। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

অর্ধশতক করে শ্রীলঙ্কাকে বিপদ থেকে উদ্ধার করেন থিসারা পেরের। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম অর্ধশতক করে শ্রীলঙ্কাকে বিপদ থেকে উদ্ধার করেন থিসারা পেরের। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

৮২ রানের জুটি গড়েন শ্রীলঙ্কাকে বিপদমুক্ত করেন থিসারা পেরেরা ও সচিত্রা সেনানায়েকে। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ৮২ রানের জুটি গড়েন শ্রীলঙ্কাকে বিপদমুক্ত করেন থিসারা পেরেরা ও সচিত্রা সেনানায়েকে। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চান্দিমালের রানআউটে উচ্ছ্বাস বাংলাদেশের ক্রিকেটারদের । ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম চান্দিমালের রানআউটে উচ্ছ্বাস বাংলাদেশের ক্রিকেটারদের । ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কৌশল পেরেরাকে এলবিডব্লিউর ফাঁদে ফেলা রুবেল হোসেনকে ঘিরে বাংলাদেশের উদযাপন। কৌশল পেরেরাকে এলবিডব্লিউর ফাঁদে ফেলা রুবেল হোসেনকে ঘিরে বাংলাদেশের উদযাপন।

কুমার সাঙ্গাকারাকে আউট করে অভিষেকেই উইকেট পেলেন পেসার আল-আমিন হোসেন। কুমার সাঙ্গাকারাকে আউট করে অভিষেকেই উইকেট পেলেন পেসার আল-আমিন হোসেন।

কুমার সাঙ্গাকারাকে আউট করে অভিষেকেই উইকেট পাওয়া পেসার আল-আমিন হোসেনকে সতীর্থদের অভিনন্দন। কুমার সাঙ্গাকারাকে আউট করে অভিষেকেই উইকেট পাওয়া পেসার আল-আমিন হোসেনকে সতীর্থদের অভিনন্দন।

প্রথম ওয়ানডেতে দিশলানকে ফিরিয়ে দিয়ে বাংলাদেশের ক্রিকেটারদের উদযাপন। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রথম ওয়ানডেতে দিশলানকে ফিরিয়ে দিয়ে বাংলাদেশের ক্রিকেটারদের উদযাপন। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

প্রথম ওয়ানডেতে দিশলানকে ফিরিয়ে দিয়ে বাংলাদেশের ক্রিকেটারদের উদযাপন। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রথম ওয়ানডেতে দিশলানকে ফিরিয়ে দিয়ে বাংলাদেশের ক্রিকেটারদের উদযাপন। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে অভিষেক হয়েছে পেসার আল-আমিন হোসেনের। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে অভিষেক হয়েছে পেসার আল-আমিন হোসেনের। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টস করছেন দুই দলের অধিনায়ক। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টস করছেন দুই দলের অধিনায়ক। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রোববার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুশীলনের ফাঁকে বাংলাদেশ দল। ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। রোববার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুশীলনের ফাঁকে বাংলাদেশ দল। ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

রোববার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুশীলনের ফাঁকে বাংলাদেশ দল। ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। রোববার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুশীলনের ফাঁকে বাংলাদেশ দল। ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

ওয়ানডে সিরিজেও লড়াইয়ের প্রত্যয়

এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল শ্রীলঙ্কা।মাঠ ভেজা থাকায় ৪৩ ওভারে নেমে আসা ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে ৩ ওভার বাকি থাকতে ১৮০ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। অবশ্য বেশ কয়েকটি ক্যাচ হাতছাড়া করে শ্রীলঙ্কাকে লড়াই করার মতো এই সংগ্রহ গড়ার সুযোগ করে দেয় বাংলাদেশের ফিল্ডাররাই।জবাবে ৩৯ ওভার ২ বলে ১৬৭ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। ২ উইকেটে ১১৪ রানের দৃঢ় অবস্থানে পৌঁছানোর পর সহজ ম্যাচটা কঠিন করেছেন স্বাগতিক ব্যাটসম্যানরাই। এ সময় ৮ উইকেটে হাতে নিয়ে প্রয়োজন ছিল মাত্র ৬৭ রান।লক্ষ্য তাড়া করতে নেমে লাসিথ মালিঙ্গার বলে দ্বিতীয় স্লিপে সচিত্রা সেনানায়েকের হাতে ক্যাচ দেন এনামুল হক। তিনি সুযোগ হাতছাড়া করলেও অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস করেননি; ঝাঁপিয়ে পড়ে বল তালুবন্দী করেন তিনি।মুমিনুল হকের (৪৪) সঙ্গে ৭৯ ও মুশফিকের সঙ্গে ৩৫ রানের দুটি জুটি গড়ে দলকে স্বস্তিকর জায়গায় নিয়ে এসেছিলেন শামসুর রহমান। অর্ধশতকে পৌঁছানোর পর শামসুর রহমানের দুর্ভাগ্যজনক রান-আউট দিয়ে স্বাগতিকদের ইনিংসে ধসের সূচনা হয়। রান নিতে দৌড় শুরু করতে দেরি করার পর ব্যাট প্লেস করার মুহূর্তে ফেলে দিয়েছিলেন তিনি। সহজ দুটো রানের জায়গায় তাই রান আউট হয়ে ফিরতে হয় তাকে।এরপর দ্রুত বিদায় নেন স্বাগতিকদের তিন ব্যাটিং ভরসা সাকিব আল হাসান, নাসির হোসেন ও মাহমুদুল্লাহ রিয়াদ। সাকিব অযথা রান-আউট হওয়ার পর সচিত্রা সেনানায়েক তিন বলের মধ্যে ফেরত পাঠান নাসির ও মাহমুদুল্লাহকে।এসেই মেরে খেলার চেষ্টা করা সোহাগ গাজীর বিদায় দলের বিপদ আরো বাড়ায়। প্রথমে দেখেশুনে খেলার চেষ্টা করলেও পরে অযথা মারতে গিয়ে আউট হন আরাফাত সানি। অষ্টম ব্যাটসম্যান হিসেবে তার বিদায়ের সময় জয় থেকে ২১ রানে দূরে বাংলাদেশ।ব্যাটিং পাওয়ার প্লেতে ঝুঁকিপূর্ণ শট খেলতে গিয়ে মুশফিকের বিদায়ে পর জয়ের আশা শেষ হয়ে যায় বাংলাদেশের। রুবেল হোসেনের রান-আউটে থেমে যায় বাংলাদেশের ইনিংস।২১ রানে ৩ উইকেট নিয়ে শ্রীলঙ্কার সেরা বোলার অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস।অথচ বাংলাদেশকে কী চমৎকার শুরুটাই না এনে দিয়েছিলেন রুবেল। চতুর্থ ওভারে তার বলে পুল করতে গিয়ে মিডউইকেটে মুশফিকের সহজ ক্যাচে পরিণত হন তিলকরত্নে দিলশান। পরের ওভারে কৌশল পেরেরাকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন এই ডানহাতি পেসার।একাদশ ওভারে বিপজ্জনক কুমার সাঙ্গাকারাকে বিদায় করেন অভিষিক্ত আল-আমিন হোসেন। মিডঅনের ওপর দিয়ে তুলে মারতে গিয়ে সানির ক্যাচে পরিণত হন তিনি। পরের ওভারে আশান প্রিয়ঞ্জনকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন সাকিব।ধাক্কা সামলে উঠার আগেই আবার আঘাত। ১৫তম ওভারে সাকিবের দুর্দান্ত ফিল্ডিংয়ে রান-আউট হয়ে বিদায় নেন দীনেশ চান্দিমাল।এরপর টানা দুই ওভারে ম্যাথিউস ও নুয়ান কুলাসেকারাকে বোল্ড করে অতিথিদের বিপদ আরো বাড়ান সানি। আর কিথুরুয়ান ভিথানাগের রান-আউটে শ্রীলঙ্কার স্কোর পরিণত হয় ৬৭/৮-এ।একশ’র নিচে অতিথিদের বেধে রাখার সম্ভাবনা জাগলেও সেই সুযোগ হাতছাড়া হয়ে গেছে ফিল্ডারদের ব্যর্থতায়। নবম উইকেটে ৮২ রানের জুটি গড়ার পথে চারবার জীবন পেয়েছেন থিসারা পেরেরা ও সেনানায়েকে।ব্যক্তিগত ৮ রানে সোহাগের হাতে জীবন পান থিসারা। সানির বলে সীমানা দড়ির কাছে সহজ সেই সুযোগটি হাতছাড়া করে ছক্কায় পরিণত করেন সোহাগ।৩০ রানে আবার জীবন পান থিসারা। সোহাগের বলে লংঅনে নাসিরের হাতে ক্যাচ দিয়েছিলেন তিনি। লাফিয়েও বলটি তালুবন্দী করতে পারেননি বাংলাদেশের অন্যতম সেরা ফিল্ডার। সেটিও পরিণত হয় ছক্কায়।সোহাগের বলে ব্যক্তিগত ৫ রানে স্লিপে মাহমুদুল্লাহর হাতে জীবন পান সেনানায়েকে। রুবেলের বলে ব্যক্তিগত ২২ রানে আবার জীবন পান তিনি। রুবেল হোসেনের বল পুল করতে গিয়ে টাইমিংয়ে গড়বড় করে ক্যাচ তুলে দিলেও ঝাঁপিয়ে পড়েও তা তালুবন্দী করতে পারেননি সাকিব।বিপজ্জনক হয়ে উঠা নবম উইকেট জুটি ভাঙ্গার কৃতিত্ব সাকিবের। ৪৮ বলে ২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩০ রান করা সেনানায়েকে বোল্ড করে ১৪ ওভার স্থায়ী জুটি ভাঙ্গেন তিনি।এগারো নম্বর ব্যাটসম্যান লাসিথ মালিঙ্গার সঙ্গে শেষ উইকেটে আরো ৩১ রান যোগ করে দলকে দুশ’ রানের কাছাকাছি নিয়ে যান থিসারা।৭৮ রানে সাকিবের হাতে তৃতীয়বার জীবন পাওয়া এই ব্যাটসম্যান অপরাজিত থাকেন ৮০ রানে। তার ৫৭ বলের ইনিংসে ছিল ৪টি চার ও ৬টি ছক্কা। ওয়ানডেতে এটি তার সর্বোচ্চ রানের ইনিংস।বাংলাদেশের পক্ষে সাকিব, সানি ও রুবেল দুটি করে উইকেট নেন।মাঠ ভেজা থাকায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নির্ধারিত সময়ের পৌঁনে দুই ঘণ্টা পরে খেলা শুরু হয়। সকালে বৃষ্টি থেকে গেলেও মাঠের পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো না হওয়াতেই এই দেরি।সংক্ষিপ্ত স্কোর:শ্রীলঙ্কা: ৪০ ওভারে ১৮০ (কৌশল ২০, দিলশান ৩, সাঙ্গাকারা ৮, চান্দিমাল ১৩, প্রিয়াঞ্জন ৬, ম্যাথিউস ৩, ভিথানাগে ৭, কুলাসেকারা ০*, থিসারা ৮০*, সেনানায়েকে ৩০, মালিঙ্গা ০; সাকিব ২/২৯, সানি ২/৩১, রুবেল ২/৩৭, সোহাগ ১/২২, আল-আমিন ১/৩৪)।বাংলাদেশ: ৩৯.২ ওভারে ১৬৭ (এনামুল ০, শামসুর ৬২, মুমিনুল ৪৪, মুশফিক ২৭, সাকিব ৩, নাসির ৮, মাহমুদুল্লাহ ০, সোহাগ ৬, সানি ৫, রুবেল ৪, আল-আমিন ২*; ম্যাথিউস ৩/২১, সেনানায়েকে ২/৩৩, থিসারা ১/৩৫, মালিঙ্গা ১/৩৭)।