২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জনসনের তোপে বিধ্বস্ত দক্ষিণ আফ্রিকা

অ্যাশেজের পর দক্ষিণ আফ্রিকা সফরেও মিচেল জনসনের তোপ অব্যাহত। এই বাঁহাতি পেসারের দুর্দান্ত বোলিংয়ের সুবাদে প্রথম টেস্টে এক দিন হাতে রেখেই দক্ষিণ আফ্রিকাকে অতি সহজে ২৮১ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2014, 09:10 PM

Updated : 01 Sep 2026, 12:25 PM

তিন ম্যাচের সিরিজে অতিথিরা এগিয়ে গেল ১-০তে। ২০ ফেব্রুয়ারি থেকে পোর্ট এলিজাবেথে শুরু হবে দ্বিতীয় টেস্ট।শনিবার ৩ উইকেটে ২৮৮ রান নিয়ে চতুর্থ দিন শুরু করা অস্ট্রেলিয়া বেশিক্ষণ ব্যাট করেনি। ৪৪ রান করে শন মার্শ ডেল স্টেইনের বলে কট বিহাইন্ড হওয়ার সঙ্গে-সঙ্গে ৪ উইকেটে ২৯০ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে মাইকেল ক্লার্কের দল।৪৮২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পড়ে যায় দক্ষিণ আফ্রিকানরা।নিজের পঞ্চম বলে আলভিরো পিটারসেনকে উইকেটরক্ষক ব্র্যাড হ্যাডিনের গ্লাভসবন্দী করেন জনসন। অস্ট্রেলিয়ার অ্যাশেজ জয়ের নায়কের দ্বিতীয় ওভারে স্বাগতিকদের অধিনায়ক গ্রায়েম স্মিথও আউট।দলীয় ১২ রানে দুই উদ্বোধনী ব্যাটসম্যানকে হারানো দক্ষিণ আফ্রিকা আর ঘুরে দাঁড়াতে পারেনি। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ২০০ রানে অলআউট হয়ে গেছে।এবি ডি ভিলিয়ার্স (৪৮), হাশিম আমলা (৩৫) ও ভার্নন ফিল্যান্ডারের (অপরাজিত ২৬) প্রতিরোধ শুধু হারের ব্যবধানই কমাতে পেরেছে।৫৯ রানে ৫ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকানদের প্রধান ‘ঘাতক’ জনসন। প্রথম ইনিংসে ৭ উইকেট নেয়ায় ম্যাচের সেরা খেলোয়াড়ও তিনি।সংক্ষিপ্ত স্কোর:অস্ট্রেলিয়া: ৩৯৭ (মার্শ ১৪৮, স্মিথ ১০০; স্টেইন ৪/৭৮) ও ২৯০/৪ (রজার্স ১, ওয়ার্নার ১১৫, ডুলান ৮৯, মার্শ ৪৪, ক্লার্ক ১৭*; স্টেইন ২/৬১, ডুমিনি ১/১২, পিটারসন ১/৮৭)দক্ষিণ আফ্রিকা: ২০৬ (ডি ভিলিয়ার্স ৯১; জনসন ৭/৬৮) ও ২০০ (পিটারসেন ১, স্মিথ ৪, আমলা ৩৫, দু প্লেসি ১৮, ডি ভিলিয়ার্স ৪৮, ডুমিনি ১০, ম্যাকলারেন ৬, পিটারসন ২১, ফিল্যান্ডার ২৬*, স্টেইন ৩, মরকেল ১; জনসন ৫/৫৯, হ্যারিস ২/৩৫, সিডল ২/৫৫)ফলাফল: অস্ট্রেলিয়া ২৮১ রানে জয়ীম্যাচ সেরা: মিচেল জনসন।