২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তরুণ ক্রিকেটারদের দারুণ সূচনা

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটে দারুণ সূচনা হয়েছে বাংলাদেশের। সাদমান ইসলামের অপরাজিত শতকের সুবাদে আফগানিস্তানকে অতি সহজে ১০ উইকেটে হারিয়েছে বাংলাদেশের তরুণ ক্রিকেটাররা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2014, 06:23 PM

Updated : 01 Sep 2026, 12:25 PM

শনিবার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামের নার্সারি ২-এ টস জিতে প্রতিপক্ষকে ব্যাট করার আমন্ত্রণ জানায় বাংলাদেশ।বাংলাদেশের বোলারদের সুনিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ৫০ ওভারের শেষ বলে অলআউট হওয়া আফগানিস্তান ২১২ রানের বেশি করতে পারেনি।মোহাম্মদ মুজতবা ৪৭, হাশমাতুল্লাহ শাইদি ৪৩ ও অধিনায়ক নাসির আহমাদজাইয়ের ব্যাট থেকে আসে ৪১ রান।১০ ওভার বল করে মাত্র ১৯ রান দিয়ে তিন উইকেট নেন অফস্পিনার মোসাদ্দেক হোসেন। বাঁহাতি স্পিনার রাহাতুল ফেরদৌসের ৩৮ রানে শিকার দুটি।জবাবে দুই উদ্বোধনী ব্যাটসম্যানের দুর্দান্ত ব্যাটিং ৪৫ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে দেয় বাংলাদেশকে।১৪২ বলে ১২৬ রানে অপরাজিত সাদমানের দারুণ ইনিংসটা সাজানো ১৪টি চার ও একটি ছক্কায়।১১৪ বলে ১১টি চারে ৮১ রান করে অপরাজিত থেকে যান জয়রাজ শেখ।‘বি’ গ্রুপে ১৭ ফেব্রুয়ারি নামিবিয়া ও ১৯ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া বাংলাদেশের প্রতিপক্ষ।প্রত্যেক গ্রুপের সেরা দুই দল কোয়ার্টার ফাইনালে খেলবে।